কিশোরগঞ্জ: কিশোরগঞ্জের তাড়াইল উপজেলার রাউতি ইউনিয়নের মেজগাঁও গ্রামে পানিতে ডুবে দুই বোনসহ তিন শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে।
অনুসন্ধানে জানা যায়, মৃত শিশুরা সম্পর্কে মামাতো-ফুফাতো বোন। মৃত তিন শিশু হলো- তাড়াইল উপজেলার রাউতি ইউনিয়নের মেজগাঁও গ্রামের আব্দুস সালামের দুই মেয়ে তানিয়া আক্তার (৫), সুমাইয়া আক্তার (৯) এবং দাউদপুর গ্রামের আব্দুল হাইয়ের মেয়ে ঝুমা আক্তার (৭)।
এলাকাবাসী জানায়, শনিবার বিকেলে সুমাইয়া আক্তার ও তানিয়া এবং ফুফাতো বোন ঝুমা মিলে বাড়ির পাশে একটি পুকুরে গোসল করতে যায়। সাঁতার না জানায় একপর্যায়ে তারা গভীর পানিতে তলিয়ে গিয়ে তিনজনেই ডুবে মারা যায়। পরে এলাকাবাসী সন্ধ্যার সময় পুকুরে তিন বোনের মৃতদেহ ভাসতে দেখে উদ্ধার করে বাড়িতে নিয়ে আসে।