• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০১:১৬ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

নিম্মচাপ : ৪ বন্দরে ৩ নম্বর সতর্কতা সংকেত

sea1434830522চট্টগ্রাম : পশ্চিম-মধ্য বঙ্গোপসাগরে সৃষ্ট সুষ্পষ্ট লঘুচাপটি নিম্মচাপে রূপ নিয়েছে। সাগরে নিম্মচাপের ফলে চট্টগ্রাম সমুদ্রবন্দরসহ দেশের চারটি সমুদ্র বন্দরকে তিন নম্বর সতর্কতা সংকেত দেখিয়ে যেতে বলেছে আবহাওয়া অফিস।

সতর্কতা সংকেত জারির পাশাপাশি সাগরে অবস্থানরত সব মাছ ধরার নৌকা ও ট্রলারকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি এসে সাবধানে চলাচল করতে বলা হয়েছে।

চট্টগ্রামের পতেঙ্গা আবহাওয়া দপ্তরের আবহাওয়াবিদ তরিফুল নেওয়াজ জানান, পশ্চিম-মধ্য বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর এলাকায় সুস্পষ্ট লঘুচাপ সৃষ্টি হয়। শনিবার রাত ১০টার দিকে লঘুচাপটি নিম্মচাপে পরিণত হয়েছে। নিম্নচাপ কেন্দ্রের ৪৪ কিলোমিটারের মধ্যে বাতাসের একটানা সর্বোচ্চ গতিবেগ ঘণ্টায় ৪০ কিলোমিটার, যা দমকা অথবা ঝড়োহাওয়ার আকারে ৫০ কিলোটিমার পর্যন্ত বৃদ্ধি পাচ্ছে। সাগর উত্তাল রয়েছে।

নিম্মচাপের কারণে চট্টগ্রাম, কক্সবাজার, মংলা ও পায়রা সমুদ্র বন্দরকে তিন নম্বর স্থানীয় সতকর্তা সংকেত দেখিয়ে যেতে নির্দেশনা দেওয়া হয়েছে।

আবহাওয়া দপ্তরের সতর্কতা বার্তায় বলা হয়, নিম্মচাপটি চট্টগ্রাম সমুদ্র বন্দর থেকে ৭৭০ কিলোমিটার পশ্চিমে দক্ষিণ-পশ্চিমে এবং কক্সবাজার সমুদ্র বন্দর থেকে ৭৩৫ কিলোমিটার পশ্চিমে দক্ষিণ-পশ্চিমে অবস্থান করছিলো। এটি ক্রমেই উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হতে পারে বলে আবহাওয়া সতর্কতা বার্তায় বলা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ