সিসি নিউজ: সৈয়দপুরে ডেন্টাল কলেজের এক ছাত্রীকে উত্যক্ত করার দায়ে নূরুজ্জামান আহমেদ (৪০) নামে এক যুবকের তিন মাসের বিনাশ্রম কারাদন্ড দিয়েছে ভ্রাম্যমান আদালত।
শুক্রবার সন্ধ্যায় উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট আবু ছালেহ মো. মুসা জঙ্গী ওই সাজা দেন। দন্ডপ্রাপ্ত ব্যক্তির বাড়ি লালমনিরহাট জেলার কালিগঞ্জ গ্রামের আমিনুর রহমানের পুত্র। সাজা প্রাপ্ত যুবককে জেলা কারাগারে পাঠানো হয়েছে।
সৈয়দপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ইসমাইল হোসেন বিষয়টি নিশ্চিত করে জানান, ওই ব্যক্তি দীর্ঘদিন থেকে ডেন্টালের ওই ছাত্রীকে উত্যক্ত করে আসছিল।