দিনাজপুর: দিনাজপুর শিক্ষা বোর্ডের অধীনে ২০১৫ সালের এসএসসি পরীক্ষার উত্তরপত্র পুনঃনিরীক্ষণে ১১৪ জনের ফলাফল পরিবর্তন হয়েছে।
রোববার (২১ জুন) দুপুরে দিনাজপুর শিক্ষা বোর্ড কর্তৃপক্ষ পুনঃনিরীক্ষণের ফল প্রকাশ করেছে।
দিনাজপুর শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক মো. তোফাজ্জুর রহমান জানান, এসএসসি পরীক্ষার উত্তরপত্র পুনঃনিরীক্ষণের জন্য ১৬ হাজার ৯৫২ জন পরীক্ষার্থী আবেদন করে। আবেদনকারীদের মধ্যে ১১৪ জনের ফলাফল পরিবর্তন হয়েছে।
১১৪ জনের মধ্যে ৪৭ জন পরীক্ষার্থী জিপিএ-৫ পেয়েছে ও অকৃতকার্য ২৭ জন পুনঃনিরীক্ষণের মাধ্যমে কৃতকার্য হয়েছেন।