• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৪:৪৮ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

রমজান মাস উপলক্ষে গুগলের বিশেষ সেবা

67487_Googleপ্রযুক্তি ডেস্ক : সারা বিশ্বের মুসলমানদের পবিত্র রমজান মাস উপলক্ষে টেক জায়ান্ট মার্কিন প্রতিষ্ঠান গুগল বিশেষ সেবা হিসেবে রমজান নিয়ে ওয়েবসাইট এবং অ্যাপ সেকশন নিয়ে এসেছে।

এনডিটিভির খবরে বলা হয়েছে, রমজান উপলক্ষে গুগল চালু করেছে ‘মাই রামাদান কম্পেনিয়ন’ নামক নতুন একটি ওয়েবসাইট (https://ramadan.withgoogle.com/#/)। এ ছাড়া অ্যান্ড্রয়েড স্মার্টফোন ব্যবহারকারীদের জন্য গুগল প্লে স্টোরে খোলা হয়েছে রমজানের বিভিন্ন অ্যাপ নিয়ে একটি বিশেষ সেকশন (https://goo.gl/eemcC5), যেখানে রমজানের বিভিন্ন অ্যাপ মিলবে।

‘মাই রামাদান কম্পেনিয়ন’ ওয়েবসাইটটিতে অঞ্চলভিত্তিক তথ্য রয়েছে। যেমন সূর্যোদয় ও সূর্যাস্তের তথ্য, আশপাশের কোথায় চ্যারিটি ইফতারের আয়োজন করা হচ্ছে সে তথ্য, হালাল রেস্তোরাঁ কোথায় রয়েছে এবং আশপাশের রাস্তার অবস্থা, বিভিন্ন রেসিপি প্রভৃতি। এ ছাড়া রমজানের জন্য প্রয়োজনীয় ইউটিউবের ভিডিওগুলোও যুক্ত করা হয়েছে সাইটটিতে। যেমন ইসলাম-সংক্রান্ত বিভিন্ন ভিডিও, ৩০ দিন রোজা রাখার সময় স্বাস্থ্য সম্পর্কিত বিভিন্ন টিপসের ভিডিও প্রভৃতি।

অন্যদিকে, গুগল নাউয়েও রমজান সম্পর্কিত সেবা প্রদান করছে টেক জায়ান্ট প্রতিষ্ঠানটি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ