• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৫:৫৫ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

কুড়িগ্রামে পুকুর থেকে শিশুর লাশ উদ্ধার

las-2কুড়িগ্রাম প্রতিনিধি : কুড়িগ্রামে দুইদিন পর পুকুর থেকে আয়শা (৬) নামে এক মেয়ে শিশুর লাশ উদ্ধার করেছে তার স্বজনরা। এ ঘটনাটি ঘটেছে সোমবার দুপুরে কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার গোড়কমণ্ডল আবাসন এলাকায়।

স্থানীয় সূত্র জানায়, উপজেলার নাওডাঙ্গা ইউনিয়নের গোড়কম-ল আবাসন প্রকল্পের ১০ নম্বর ব্যারাকে বসবাসকারী ইকবাল হোসেনের মেয়ে আয়শাকে গত শনিবার দুপুর থেকে পাওয়া যাচ্ছিল না।

তাকে খুঁজে না পেয়ে হতাশ হয়ে পড়েন পরিবারের লোকজন। পরে প্রতিবেশীরা সোমবার দুপুরে ব্যারাকের দক্ষিণ পাশের পুকুর থেকে আয়শার লাশ ভাসমান অবস্থায় দেখতে পান। স্থানীয়রা খবর দিলে আত্মীয়স্বজন এসে তার লাশ উদ্ধার করে বাড়িতে নিয়ে যান।

এ ব্যাপারে নাওডাঙ্গা ইউপি চেয়ারম্যান মোসাব্বের আলী জানান, দুদিন থেকে নিখোঁজের পর মেয়েটিকে তার পরিবারের লোকজন পুকুর থেকে মৃত অবস্থায় উদ্ধার করেন। পরে সবার মতামত সাপেক্ষে লাশ পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ