আন্তর্জাতিক ডেস্ক: পাকিস্তানের সাবেক ক্রিকেট অধিনায়ক ও তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) চেয়ারম্যান ইমরান খানের স্ত্রী রেহাম খান নির্বাচনে অংশগ্রহণের মাধ্যমে রাজনীতিতে নামতে যাচ্ছেন বলে ধারণা করা হচ্ছে।
এক্সপ্রেস ট্রিবিউনের খবরে বলা হয়েছে, এনএ-১৯ (খাইবার পাকতুনখাওয়ার হরিপুরে) আসনে রেহাম খানের মনোনয়ন প্রায় নিশ্চিত।
২০১৩ সালের নির্বাচনে ওই আসন থেকে জয়ী হয়েছিলেন পিটিআইয়ের রাজা আমির জামান। তবে সাতটি কেন্দ্রের ভোট নতুন করে গণনার পর তাতে নওয়াজ শরিফের নেতৃত্বাধীন মুসলিম লিগ প্রার্থী ওমর আইয়ুব খানকে জয়ী ঘোষণা করা হয়। কিন্তু পাকিস্তানের সুপ্রিম কোর্ট সেটা বাতিল করে ওই আসনে নতুন নির্বাচন করার নির্দেশ দিয়েছে। এখনো নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়নি।
এই আসনে পিটিআই যে প্রার্থীই দিক না কেন, তার জয় নিশ্চিত বলে মনে করছে বিশ্লেষকেরা। আর ইমরান যেহেতু চাচ্ছেন, রাজনীতিতে তার স্ত্রী আরো বেশি ভূমিকা পালন করুক, তা-ই অনেকেই রেহাম খানকে ওই আসনে প্রার্থী করতে আগ্রহী।
একটি সূত্র জানায়, ’ভাবীর (রেহাম) প্রার্থিতা প্রায় নিশ্চিত।’