• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১২:০৫ পূর্বাহ্ন |
শিরোনাম :
“ভালো থেকো আমার না হওয়া মহারানী” চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি জয়পুরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের সক্ষমতা বৃদ্ধিতে দুই দিনব্যাপী কর্মশালা শুরু দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, নিহত বেড়ে ৪ ড্রাম ট্রাকের পেছনে যাত্রীবাহি বাসের ধাক্কা, নিহত ৩ সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার

এএসআই মাহফুজুর ৩ দিনের রিমান্ডে

112412_1ফেনী: ফেনীতে প্রায় ৭ লাখ ইয়াবাসহ গ্রেপ্তার পুলিশের বিশেষ শাখার এএসআই মাহফুজুর রহমান ও তার গাড়ি চালককে জিজ্ঞাসাবাদের জন্য রিমান্ডে পাঠিয়েছে আদালত।

মাহফুজুরকে তিন দিনের ও গাড়িচালককে দুই দিনের রিমান্ড দেওয়া হয়েছে।

সোমবার দুপুরে ফেনী জ্যেষ্ঠ বিচারিক হাকিম আলমগীর মোহাম্মদ ফারুকী তাদের রিমান্ডে পাঠানোর আদেশ দেন।

ফেনী আদালত পুলিশের পরিদর্শক (ওসি) মঈন উদ্দিন আহম্মেদ জানান, সকালে মাহফুজুর ও গাড়িচালক জাবেদ আলীকে আদালতে তুলে ১০ দিনের রিমান্ড আবেদন করেন মামলার তদন্তকারী কর্মকর্তা। শুনানি শেষে আদালত মাহফুজুরের তিন দিন ও জাবেদ আলীর দুই দিনের রিমান্ড মঞ্জুর করে।

ঢাকা-চট্রগ্রাম মহাসড়কের লালপোল এলাকা থেকে শনিবার রাতে ছয় লাখ ৮০ হাজার ইয়াবাসহ এএসআই মাহফুজুরের ‘এলিয়ন’ প্রাইভেট কারটি আটক করে র্যা ব। এ সময় এএসআই মাফুজুর ও তার গাড়িচালক জাবেদকেও গ্রেপ্তার করা হয়।

ফেনী মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) জিয়াউল হক জানান, এ ঘটনায় রবিবার রাতে তিন পুলিশসহ চার জনকে আসামি করে ফেনী মডেল থানায় একটি মামলার পর গ্রেপ্তার দু’জনকে পুলিশের কাছে হস্তান্তর করেছে র্যানব।

মামলার আসামিরা হলেন— এএসআই মাহফুজুর রহমান, গাড়িচালক জাবেদ আলী, কুমিরা হাইওয়ে থানা এসআই আশিক ও কক্সবাজার গোয়েন্দা পুলিশের এসআই বেলাল।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ