• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১১:২৬ অপরাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

এমপি পুত্র রনির ফের চার দিনের রিমান্ড

Rony1435122917সিসি ডেস্ক: জোড়া খুনের অভিযোগে মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সংরক্ষিত আসনের এমপি পিনু খানের পুত্র বখতিয়ার আলম রনির ফের চার দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

বুধবার মামলার সুষ্ঠু তদন্তের জন্য রনিকে আদালতে হাজির করে ডিবি পুলিশের এসআই দিপক কুমার দাস সাত দিনের রিমান্ড আবেদন করেন। শুনানি শেষে ঢাকা মহানগর হাকিম মাহবুবুর রহমান রনির চার দিনের রিমান্ড মঞ্জুর করেন। এর আগেও রনিকে চার দিন রিমান্ডে জিজ্ঞাসাবাদ করেছে পুলিশ।

২১ জুন তদন্ত কর্মকর্তা ফের রিমান্ড আবেদন করলে আদালত রিমান্ড শুনানির জন্য ২৪ জুন দিন ধার্য করেন। এর আগে ১৩ জুন রনিকে কারাগারে পাঠানোর আদেশ দেন আদালত। পরে ১৬ জুন তার জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠান।

মামলা সূত্রে জানা যায়, ১৩ এপ্রিল রাত পৌনে ২টার দিকে রাজধানীর নিউ ইস্কাটনে মদ্যপ অবস্থায় বখতিয়ার আলম রনি একটি কালো রঙের প্রাডো গাড়ি থেকে এলোপাতাড়ি গুলি ছুড়লে অটোরিকশাচালক ইয়াকুব আলী ও রিকশাচালক আবদুল হাকিম আহত হন। পরে ঢাকা মেডিক্যাল কলেজ হাসাপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তারা।

এ ঘটনায় নিহত হাকিমের মা মনোয়ারা বেগম অজ্ঞাত কয়েকজনকে আসামি করে ১৫ এপ্রিল রাতে রমনা থানায় একটি মামলা করেন। ২৪ মে মামলার তদন্তের দায়িত্ব দেওয়া হয় পুলিশের গোয়েন্দা বিভাগকে (ডিবি)। তদন্তভার পাওয়ার পর ৩১ মে এলিফ্যান্ট রোডের বাসা থেকে বখতিয়ার আলম রনিকে গ্রেফতার করে ডিবি পুলিশ। এরপর আদালত তাকে একবার রিমান্ডে পাঠান। এরই ধারাবাহিকতায় আদালতে আত্মসমর্পণ করে স্বীকারোক্তিমূলক জবানবন্দী দিয়েছেন রনির অন্য বন্ধুরাও।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ