• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০১:৪১ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

আবারও তিন ফরম্যাটের শীর্ষে সাকিব

sakib-al-hasan-e1422767437661খেলাধুলা ডেস্ক : টেস্ট ও টি-টোয়েন্টি- দুই ফরম্যাটে আইসিসির অলরাউন্ডার র‍্যাঙ্কিংয়ের শীর্ষে অবস্থান করছিলেন সাকিব আল হাসান। এর আগে ওয়ানডেতেও র‍্যাঙ্কিংয়ের শীর্ষে উঠেছিলেন তিনি। কিন্তু গত বিশ্বকাপের পর ওয়ানডের শীর্ষস্থান হারাতে হয়েছিল তাকে। তবে আজ বৃহস্পতিবার আইসিসির নতুন প্রকাশিত র‍্যাঙ্কিংয়ে আবারও ওয়ানডের হারানো রাজত্ব উদ্ধার করেছেন বাংলাদেশের সেরা এই ক্রিকেটার। অর্থাৎ আবারও ক্রিকেটের তিন ফরম্যাটের অলরাউন্ডার র‌্যাঙ্কিংয়ের শীর্ষে উঠলেন সাকিব।

ভারতের বিপক্ষে সদ্য শেষ হওয়া ওয়ানডে সিরিজে ব্যাট ও বল হাতে সমানতালে পারফর্ম করেছেন সাকিব। তিন ম্যাচের সিরিজে দুটি ফিফটিসহ ১২৩ রান করেন এই বাঁহাতি। এ ছাড়া হাত ঘুরিয়ে নেন ৩ উইকেট। আর এই সিরিজে নিজের দারুণ পারফরম্যান্সের কারণেই আবারও ওয়ানডের অলরাউন্ডার র‌্যাঙ্কিংয়ের শীর্ষে উঠলেন সাকিব।

ওয়ানডের শীর্ষস্থান পুনরুদ্ধার করতে শ্রীলঙ্কার অলরাউন্ডার তিলকরত্নে দিলশানকে পেছনে ফেলেন সাকিব। শীর্ষে ওঠা সাকিবের বর্তমান রেটিং পয়েন্ট ৪০৮। দ্বিতীয় স্থানে নেমে যাওয়া দিলশানের রেটিং পয়েন্ট ৪০৪। ৩৭৮ রেটিং পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে রয়েছেন আরেক লঙ্কান অলরাউন্ডার অ্যাঞ্জেলো ম্যাথুস।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ