• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০২:৫৫ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

মধ্যরাতে একাদশে ভর্তি আবেদনের ফল

HSC-admissionশিক্ষাঙ্গন: দিন শেষের মাত্র আধা ঘণ্টা আগে, রাত সাড়ে ১১টায় প্রকাশিত হবে ২০১৫-১৬ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণীতে ভর্তি আবেদনের ফল। এ প্রতিবেদন লেখা পর্যন্ত (বিকেল ৫টা) ফলাফল প্রকাশের জন্য কাজ করছে বুয়েটের প্রকৌশলী দল।

যদিও ঠিক কখন এ ফলাফল প্রকাশ হবে সেটা জানাতে পারেননি ঢাকা শিক্ষাবোর্ডের কলেজ পরিদর্শক ড. আসফাকুস সালেহীন।

তবে একাদশ শ্রেণিতে ভর্তির ওয়েবসাইট (www.xiclassadmission.gov.bd) থেকে জানা গেছে, রাত সাড়ে ১১টায় ফল প্রকাশ করা হবে।

বৃহস্পতিবার বিকেল সাড়ে ৪টায় ড. আসফাকুস সালেহীন  বলেন, ‘এখন পর্যন্ত ফলাফল প্রকাশ করা সম্ভব হয়নি। বুয়েটের একটি দল এ কাজ করছে। তাদের সঙ্গে আমরা প্রতিনিয়ত যোগাযোগ রাখছি। আজকে (বৃহস্পতিবার) রাতের মধ্যেই আমরা ফলাফল প্রকাশ করবো।’

একাদশ শ্রেণীতে ভর্তির ওয়েবসাইট থেকে জানা যায়, এসএমএস, স্ব স্ব শিক্ষা প্রতিষ্ঠান, শিক্ষা বোর্ডগুলোর ওয়েবসাইট ও www.xiclassadmission.gov.bd সাইটে ফল প্রকাশ করা হবে।

এ প্রসঙ্গে আসফাকুস সালেহীন বলেন, ‘আমরা শিক্ষার্থীদের মোবাইল ফোনে এসএমএস করে ফল পাঠিয়ে দেবো। সেই সঙ্গে ওয়েবসাইটে নিজের ইউজার নেম ও পাসওয়ার্ড দিয়েও ফল প্রকাশ করতে পারবো। বৃহস্পতিবার রাতে প্রথম মেধা তালিকা প্রকাশ করা হবে। এরপর দ্বিতীয় মেধা তালিকা এবং যারা আবেদনের সুযোগ পায়নি তারাও আবেদনের সুযোগ পাবে।’

প্রসঙ্গত, গত ৩০ মে এসএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশের পর গত ৬ জুন থেকে অনলাইন ও এসএমএসের মাধ্যমে আবেদন গ্রহণ শুরু হয়। ২১ জুন রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত সারা দেশে কলেজে ভর্তির জন্য আবেদন করে ১১ লাখ ৫৬ হাজার শিক্ষার্থী। বিলম্ব ফি ছাড়া ৩০ জুন পর্যন্ত ভর্তি হওয়া যাবে। আর বিলম্ব ফি দিয়ে ২৬ জুলাই পর্যন্ত ভর্তি চলবে। ভর্তি শেষে ১ জুলাই একাদশ শ্রেণীর ক্লাস শুরু হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ