• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৫:২৯ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

দুদককে সাড়া দিলেন না খোকা

khokaঢাকা: জিজ্ঞাসাবাদের কথা থাকলেও দুর্নীতি দমন কমিশনে (দুদক) হাজির হননি অবিভক্ত ঢাকা সিটি করপোরেশনের সাবেক মেয়র ও বিএনপির ভাইস চেয়ারম্যান সাদেক হোসেন খোকা। আর না আসার ব্যাপারে দুদকের সঙ্গে কোনো ধরনের যোগাযোগও করেননি তিনি।

অবৈধ প্রক্রিয়ায় দোকান বরাদ্দ দেয়ার অভিযোগে দায়ের করা মামলা তদন্তে বক্তব্য প্রদানের জন্য আজ বৃহস্পতিবার সকাল ১০টায় দুদকের প্রধান কার্যালয়ে উপস্থিত হওয়ার কথা ছিল সাদেক হোসেন খোকার। কিন্তু অফিস চলাকালীন সময় পর্যন্ত অপেক্ষার পরও হাজির হননি তিনি। এমনকি না আসার ব্যাপারে কারণ হিসেবে দুদককে কোনো কিছু অবহিতও করেননি।

দুদক সূত্র জানায়, বঙ্গবাজার ও ঢাকা ট্রেড সেন্টারের কার পার্কিংয়ের স্থানে এবং খোলা জায়গায় দোকান নির্মাণ ও বরাদ্দে অনিয়ম-দুর্নীতির অভিযোগে ডিসিসির সাবেক মেয়র সাদেক হোসেন খোকাসহ আটজনের বিরুদ্ধে মামলা করে দুদক। গত বছরের ২৪ আগস্ট সহকারী পরিচালক মো. মাহবুবুল আলম বাদি হয়ে শাহবাগ থানায় এ মামলা দায়ের করেন।

মামলার তদন্ত স্বার্থে তাদের সম্পৃক্ততার বিষয়ে জানতে সাদেক হোসেন খোকাকে জিজ্ঞাসাবাদের জন্য গত ২১ জুন তলবি নোটিশ পাঠানো হয়। তবে সাদেক হোসেন খোকা বর্তমানে যুক্তরাষ্ট্রে অবস্থান করায় তলবি নোটিশটি রাজধানীর সূত্রাপুর থানার তার ৪/১, গোপীবাগ, প্রথম লেনের আদি বাড়ি এবং বাড়ি-নং ১৪, ফ্ল্যাট নং-২০১, রোড নং-১২২, গুলশানের ঠিকানায় পাঠানো হয়েছিল। কিন্তু আজ দুদকে না আসতে পারলেও তিনি বা তার পক্ষ থেকে এ ব্যাপারে কোনো কারণ দর্শানো হয়নি। আবার পরবর্তীতে আসার ব্যাপারে কোনো সময়ও চাওয়া হয়নি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ