• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৯:৪১ অপরাহ্ন |
শিরোনাম :
“ভালো থেকো আমার না হওয়া মহারানী” চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি জয়পুরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের সক্ষমতা বৃদ্ধিতে দুই দিনব্যাপী কর্মশালা শুরু দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, নিহত বেড়ে ৪ ড্রাম ট্রাকের পেছনে যাত্রীবাহি বাসের ধাক্কা, নিহত ৩ সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার

ফ্রান্সে ফের সন্ত্রাসী হামলা

France1435317162আন্তর্জাতিক ডেস্ক : ফ্রান্সের প্যারিসের একটি সাময়িকীর অফিসে হামলার ছয় মাস পূর্তিকে সামনে রেখে দেশটির লিয়ন শহরে সন্ত্রাসী হামলা হয়েছে। শুক্রবার সকালে সন্ত্রাসীরা যুক্তরাষ্ট্রভিত্তিক একটি গ্যাস কারখানায় হামলায় চালিয়ে একজনকে শিরশ্ছেদ ও আরেক জনকে গুরুতর আহত করেছে। এ ঘটনার জন্য ইসলামী জঙ্গিগোষ্ঠীগুলোকে দায়ী করা হয়েছে।

সূত্র জানায়, লিয়নের সেন্ট কুইন্টিন ফালাভিয়ারের ওই বায়ু উৎপাদন কারখানায় ছোট কয়েকটি বিস্ফোরণের পর সম্ভবত এর গ্যাস কন্টেইনার বিস্ফোরিত হয়। ওই ঘটনায় জড়িত সন্দেহে একজনকে আটক করেছে দেশটির সন্ত্রাসবিরোধী পুলিশ।

স্থানীয় সংবাদমাধ্যমের খবরে বলা হয়েছে, আরবি লেখা পতাকাসহ দুইজন সন্ত্রাসী কারখানায় হামলা চালায়। এ হামলায় পর ব্রাসেলসে আয়োজিত ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) সম্মেলন ত্যাগ করে বিকেলেই দেশের উদ্দেশে রওনা হয়েছেন ফ্রান্সের প্রেসিডেন্ট ফ্রাসোঁয়া ওলাঁদ।

ফরাসি স্বরাষ্ট্রমন্ত্রী বার্নাড কাজেনিওভ জানান, তিনি ঘটনাস্থলের পথে রয়েছেন। স্থানীয় সময় শুক্রবার সকাল ১০টার দিকে ওই হামলার ঘটনা ঘটে। ফ্রান্সের বার্তা সংস্থা এএফপি জানায়, নিহত ব্যক্তির মাথায় আরবি লেখা ছিল।

ফরাসি প্রধানমন্ত্রী ম্যানুয়েল ভালস লিয়নের সংবেদনশীল স্থানগুলোতে নিরাপত্তা জোরদারের নির্দেশ দিয়েছেন। প্যারিসে সাময়িকী শার্লি এবদুর অফিসে সন্ত্রাসী হামলার ছয় মাস পূর্তিকে সামনে রেখে দেশটিতে ফের এ হামলার ঘটনা ঘটল। ওই হামলায় ওই সাময়িকীর সম্পাদক-কাটুনিস্টসহ ১৭ জন নিহত হন।

তথ্যসূত্র :বিবিসি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ