• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১০:২৪ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

কুয়েতে মসজিদে হামলা, নিহত ৮

136250_1আন্তর্জাতিক ডেস্ক : কুয়েতের একটি মসজিদে আত্মঘাতী হামলা হয়েছে। এ ঘটনায় কমপক্ষে আটজন নিহত হয়েছে। আহত হয়েছে আরো অনেকে। আজ শুক্রবার জুমার সময় কুয়েত সিটির একটি শিয়া মসজিদে এ হামলার ঘটনা ঘটে।

স্থানীয় সংবাদমাধ্যম সূত্রে জানা গেছে, কুয়েত সিটির সাওয়াবার জেলার ইমাম আল-সাদিক মসজিদে আত্মঘাতী হামলা হয়। আটজনকে গুরুতর আহত অবস্থায় ইমিরি হাসপাতালে নেওয়া হয়।

আল-আরাবিয়া ও আল-জাজিরা জানায়, মসজিদে হামলার ঘটনায় কমপক্ষে আটজন নিহত হয়েছে।

হামলাস্থলে জরুরি সেবার জন্য লোকজনকে দেখা গেছে। এখনো হামলাস্থল থেকে কালো ধোঁয়া উড়তে দেখা যাচ্ছে।

এর আগে গত ২২ মে জুমার সময় সৌদি আরবে একটি শিয়া মসজিদে আত্মঘাতী বোমা হামলা হয়। ওই ঘটনায় অন্তত ২২ জন নিহত হয়। আহত হন আরো অনেকে।

সৌদি আরবে এ ধরনের ঘটনা ছিল এটিই প্রথম। এর পরের সপ্তাহেও একটি মসজিদের পাশে হামলা হয় দেশটিতে। এরপর আজ কুয়েতে এ ধরনের ঘটনা ঘটল।

উৎসঃ   এনটিভি


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ