• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৮:২৬ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

গ্রাহকের টাকা আত্মসাৎ : আরডিপি চেয়ারম্যান আটক

Atokসাতক্ষীরা : গ্রাহকের বিনিয়োগকৃত প্রায় ৪৫ কোটি টাকা আত্মসাৎ করে পালিয়ে যাওয়া সেই আরডিপি ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্টের চেয়ারম্যানসহ তিনজনকে  আটক করেছে পুলিশ।

শুক্রবার সকালে সাতক্ষীরা শহরের আবাসিক হোটেল টাইগার প্লাস থেকে তাদের আটক করা হয়েছে। এরা হলেন- আরডিপি ফাইন্যান্সের ব্যবস্থাপনা কমিটির চেয়ারম্যান আব্দুর রাজ্জাক, প্রতিষ্ঠানের সাতক্ষীরা কার্যালয়ের ব্যবস্থাপক জুলকার নাইন ও কর্মচারী হাফিজুর রহমান।

এদের মধ্যে রাজ্জাকের বাড়ি নারায়ণগঞ্জের বন্দর থানায়। পিতার নাম আব্দুল লতিফ। বাকি দুজনের মধ্যে জুলকার নাইন সাতক্ষীরার শ্যামনগর উপজেলার সোরা গ্রামের গাজী আব্দুল জলিলের ছেলে ও সাতক্ষীরা সদর উপজেলার আগরদাড়ী গ্রামের জিয়াদ আলী সরদারের ছেলে হাফিজ।

গত ১৩ মে গ্রাহকের সাতক্ষীরা ও পটুয়াখালীসহ দেশের বিভিন্ন জেলা থেকে আমানতকারীদের গচ্ছিত বিপুল পরিমাণ টাকা নিয়ে আরডিপির কর্মকর্তা-কর্মচারীরা পালিয়ে যায়। সে সময় ক্ষোভের মুখে পুলিশ ওইদিনই প্রতিষ্ঠানের এক কর্মকর্তা ও তিন কর্মচারীকে আটক করে। এরপর থেকে প্রতিষ্ঠানের প্রধান কার্যালয়সহ ৭১টি শাখায় তালা ঝুলছে।

এদিকে গচ্ছিত টাকা ফেরত না পেয়ে প্রতিষ্ঠানের বিরুদ্ধে দুটি মামলা করেন পটুয়ালীখালী সদর থানার কয়েকশ আমানতকারী। এ ঘটনায় বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইইউ) আরডিপি ফাইন্যান্সের সব ব্যাংক হিসাব স্থগিত করে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ