সিসি নিউজ: রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে মৃদু ভূমিকম্প অনুভূত হয়েছে। রিখটার স্কেলে এর মাত্রা ছিলো ৫.৬।
ভারতের উত্তর-পূর্বাঞ্চলের সীমান্ত সংলগ্ন আসামের বসুগাঁও ছিলো এর উৎপত্তিস্থল।
রোববার (২৮ জুন) সকাল ৭টা ৫ মিনিটে এ ভূমিকম্প অনুভূত হয়।
উৎপত্তিস্থল ভারতের উত্তর-পূর্বাঞ্চল হওয়ায় বাংলাদেশের উত্তরাঞ্চলের জেলাগুলোতে কম্পন বেশি অনূভূত হয়েছে।