ঢাকা: চাঁদাবাজির অভিযোগে পল্লবী থানার উপ-পরিদর্শক (এসআই) জাহিদুল ইসলাম ও এসআই জুবায়ের হোসেনসহ ১৮ জনের বিরুদ্ধে মামলা করা হয়েছে।
রোববার লাবনী নামে এক নারী ঢাকা মহানগর হাকিম তারেক মঈনুল ইসলাম ভূঁইয়ার আদালতে এ মামলা করেন।
আদালত মামলাটি আমলে নিয়ে তদন্তের নির্দেশ দিয়েছেন।