• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১০:৪৬ অপরাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

মির্জা ফখরুলের জামিন বহাল

Fokrulসিসি নিউজ: রাজধানীর পল্টন ও মতিঝিল থানায় পুলিশের দায়ের করা ৩ মামলায় বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের জামিন বহাল রেখেছেন সুপ্রীম কোর্টের আপিল বিভাগ। আজ রবিবার প্রধান বিচারপতি এসকে সিনহার নেতৃত্বাধীন চার বিচারপতির আপিল বেঞ্চ এ আদেশ দেন। এর আগে গত বৃহস্পতিবার আবেদনের শুনানি ২৮ জুন পর্যন্ত মুলতবি করেন আপিল বিভাগ।
এর আগে আপিল বিভাগের চেম্বার বিচারপতির আদালতে ফখরুলের জামিন আদেশ স্থগিত চেয়ে করা আবেদনের ওপর শুনানি হয় গত ২২ জুন। সেদিন এ আবেদনের ওপর আপিল বিভাগের পূর্ণাঙ্গ বেঞ্চে শুনানির জন্য ২৫ জুন দিন নির্ধারণ করে আদেশ দেন চেম্বার আদালত। ২৫ জুন শুনানির পর এটি পরবর্তী শুনানির জন্য ২৮ জুন দিন নির্ধারণ করেন আদালত। সে হিসেবে আজ আদেশ দেয়া হয়, আদেশে হাইকোর্টের জামিন আদেশ বহাল রাখা হয়।
আদালতে ফখরুলের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার রফিক উল হক, এডভোকেট জয়নুল আবেদীন, ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন। তাদেরকে সহযোগিতা করেন ব্যারিস্টার এহসানুর রহমান। অপরদিকে রাষ্ট্রপক্ষে এটর্নি জেনারেল মাহবুবে আলম শুনানি করেন।
উল্লেখ্য, গত ২২ জুন সোমবার ফখরুলের জামিন আবেদন স্থগিত চেয়ে আবেদন করে রাষ্ট্রপক্ষ । সে আবেদনের ওপর ২৫ জুন শুনানি করা হয়। বিএনপির এ নেতার বিরুদ্ধে দায়ের করা মামলাগুলোতে পুলিশের অভিযোগপত্র দাখিল না করা পর্যন্ত তার জামিনের মেয়াদ বহাল থাকবে বলে জানিয়েছেন তার আইনজীবীরা। এর আগে গত ১৮ জুন বৃহস্পতিবার বিচারপতি মো. নূরুজ্জামান ও বিচারপতি আব্দুর রবের সমন্বয়ে গঠিত হাইকোর্টের একটি ডিভিশন বেঞ্চ ফখরুলকে এ তিন মামলায় জামিন দেন। গত ১২ এপ্রিল রবিবার সুপ্রীম কোর্টের আইনজীবী এডভোকেট সগীর হোসেন লিওন হাইকোর্টে মির্জা ফখরুলের পক্ষে জামিন আবেদনগুলো দাখিল করেন।
মামলার বিবরণ থেকে জানা গেছে, মির্জা ফখরুল ইসলাম আলমগীরের পরিকল্পনা অনুযায়ী পল্টন এলাকায় হরতালের সময় গাড়ি ভাঙচুর করেন বিএনপির পিকেটাররা। এ জন্য ফখরুল ইসলামসহ ২৪ বিএনপি নেতার বিরুদ্ধে মামলা করে পল্টন থানার পুলিশ। এছাড়াও নাশকতার কাজে উসকানি, প্ররোচনা ও পরিকল্পনা অনুযায়ী পল্টন এলাকায় হরতালের মধ্যে গাড়ি ভাঙচুরের অভিযোগে গত ৪ জানুয়ারি মতিঝিল ও পল্টন থানায় পৃথক দু’টি মামলা দায়ের করে পুলিশ। আর গত বছরের ২৯ ডিসেম্বর এবং চলতি বছরের ৬ জানুয়ারি একই রকম অভিযোগে পল্টন থানায় অপর দু’টি মামলা দায়ের করে পুলিশ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ