• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৫:৪২ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

নাশকতা মামলায় ৪০ জনের বিরুদ্ধে আদালতে চার্জশীট দাখিল

Dinajpur Map-1সিসি নিউজ : দিনাজপুর ঘোড়াঘাটে মাল বোঝাই ট্রাকে পেট্রোল বোমা নিক্ষেপ ট্রাক চালক ও হেলপারকে পুড়িয়ে দেয়ার ঘটনায় ৪০ জন জামায়াত-শিবির ও বিএনপির নেতাকর্মীদের বিরুদ্ধে পুলিশ পৃথক ২টি চার্জশীট আদালতে দাখিল করেছেন। আদালত সূত্রে প্রকাশ, আজ রবিবার দুপুরে মামলার তদন্তকারী কর্মকর্তা দিনাজপুরের ঘোড়াঘাট থানার এসআই দুলাল হক তদন্ত শেষে নিয়মিত এবং বিশেষ ক্ষমতা আইনে পৃথক ২টি চার্জশীট সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মো. রেজাউল বারীর আদালতে দাখিল করেন। বিচারক চার্জশীট ২টি গ্রহণ করে আগামী ৬ জুলাই পরবর্তী বিচারিক কার্যক্রমের জন্য দিন ধার্য করেন।
মামলার অভিযোগে প্রকাশ, গত ২১ জানুয়ারী রাত সাড়ে ১১টায় নবাবগঞ্জ থেকে একটি ট্রাকে (যার রেজিঃ নং- ঢাকা-মেট্রো-ট-১৪-৮৯৬৮) ধান বোঝাই করে বগুড়া নিয়ে যাচ্ছিল। পথে ঘোড়াঘাট উপজেলার খাতুনে জান্নাত মহিলা মাদ্রাসার সম্মুখে ট্রাকে লক্ষ্য করে জামায়াত-শিবির ও বিএনপির নেতাকর্মীরা পেট্রোল বোমা নিক্ষেপে অগ্নিসংযোগ এবং ভাংচুর করে। এই ঘটনায় ট্রাক চালক আনিসুর (৩৫) ও হেলপার সুরজ আলী (৩০) অগ্নিদগ্ধ হয়। আহত ২ জনকে রাতে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। ২ জনের মধ্যে চালক আনিসুর এখন পর্যন্ত চিকিৎসাধীন রয়েছে। এই ঘটনায় পুলিশের এএসআই আসাদুজ্জামান বাদী হয়ে শিবির নেতা রিজভী আহমেদ রকি (২৩), ঘোড়াঘাট উপজেলা যুবদলের সভাপতি ইব্রাহিম খলিল, উপজেলা ছাত্রশিবির সভাপতি আল আমিন, সেক্রেটারী মাসুদ রানাসহ ৩০ জনকে আসামী করে নিয়মিত ও বিশেষ ক্ষমতা আইনে মামলা দায়ের করেন। মামলার তদন্তকারী কর্মকর্তা এজাহার নামীয় আসামীদের মধ্যে ৪ জন জাহাঙ্গীর আলম (২৫), খোরশেদ আলম (২৪), টিটু (২৫) ও জাকিরুল (১৯) কে মামলার অভিযোগ থেকে অব্যাহতির আবেদন করেন। মামলার সাথে আরো ১৪ জনকে সম্পৃক্ত করে ৪০ জনের বিরুদ্ধে চার্জশীট দাখিল করেন। আসামীদের মধ্যে ১০ জনকে গ্রেফতার করা হয় এবং ৩০ জন পলাতক রয়েছে। পলাতক আসামীদের বিরুদ্ধে আদালত থেকে গ্রেফতারী পরোয়ানার আবেদন করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ