• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১১:৫০ অপরাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

মোবাইলে হিন্দি রিংটোন নিষিদ্ধ: হাইকোর্ট

Mobilঢাকা: ভারতীয় বাংলা, হিন্দি গানসহ উপমহাদেশের যেকোনো দেশের সিনেমার গান মোবাইলে রিংটোন, ওয়েলকামটোন ও সকল ভ্যালুয়েডেড সার্ভিস হিসেবে ব্যবহারে নিষেধাজ্ঞা জারি করেছেন হাইকোর্ট।

বৃহস্পতিবার এক রিট আবেদনের প্রাথমিক শুনানি শেষে বিচারপতি ফারাহ মাহবুব ও বিচারপতি কাজী মো. ইজারুল হক আকন্দের সমন্বয়ে গঠিত বেঞ্চ এ আদেশ দেন।

একই সঙ্গে এ সব গান ব্যবহারকে কেন বে-আইনি ঘোষণা করা হবে না, তা জানতে চেয়ে রুলও জারি করেছে আদালত।

আগামী চার সপ্তাহের মধ্যে সংস্কৃতি সচিব, আইন, স্বরাষ্ট্র ও তথ্য সচিব, বিটিআরসির চেয়ারম্যান এবং ছয়টি মোবাইল অপারেটরকে এ রুলের জবাব দিতে বলা হয়েছে।

হাইকোর্টে মিউজিক ইন্ডাস্ট্রিজ ওনার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের সভাপতি ও সেক্রেটারি বাদী হয়ে এ রিট আবেদন করেন।

আদালতে রিটের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার মেহেদী হাসান চৌধুরী। অপরদিকে রাষ্ট্রপক্ষে শুনানি করেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল অমিত তালুকদার।

এর আগে মোবাইল ফোনের রিংটোন হিসেবে জাতীয় সংগীত ব্যবহার করা যায় না মর্মে হাইকোর্টের একটি বেঞ্চ আদেশ দেন।

গত ১১ মে আপিল বিভাগ জাতীয় সংগীত ব্যবহার করা যায় না মর্মে হাইকোর্টের রায় বহাল রাখেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ