• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০২:২৪ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

হিলি সীমান্তে পাসপোর্ট বিহীণ ২১ বাংলাদেশি আটক

Atokসিসি ডেস্ক: পাসপোর্ট ছাড়া ভারত থেকে বাংলাদেশে ফেরার পথে ২১ বাংলাদেশি নাগরিককে হিলি সীমান্ত এলাকা থেকে আটক করা হয়েছে।
আজ শনিবার সকাল ৮টার দিকে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যরা তাদের আটক করেন। এসময় তাদের কাছ থেকে ২১’শ রুপি জব্দ করা হয়েছে।
তারা হলেন- এনামুল, আজিজুল, জয়নাল শহিদুল, জুয়েল, রাজাবুন, মোবারক, শাহাজান, নাছির, ধনিরাম, বিমল, জামান, দুলাল, জাহাঙ্গীর, আকিবুল, জগো, মন্টু, বাবুল, ফারুক, তরিকুল ও মোহন। তারা সবাই ঠাকুরগাঁও জেলা সদরের বাসিন্দা।
বিজিবির হিলি চেকপোষ্ট ক্যাম্পের কোম্পানী কমান্ডার আব্দুল জব্বার জানান, আটক ২১ জন বাংলাদেশি কর্তব্যরত বিজিবি সদস্যদের চোঁখ ফাঁকি দিয়ে হিলি সীমান্তের বিভিন্ন এলাকা দিয়ে অবৈধভাবে দেশে প্রবেশ করে। এসময় তারা সিপি রোডের কাছে একটি বাড়িতে একত্রিত হয়ে ঠাকুরগাঁও যাওয়ার প্রস্তুতি নিচ্ছিল। তাদের আটক করে জিঞ্জাসাবাদ করা হলে তারা পাসপোর্ট ছাড়া দেশে প্রবেশের কথা স্বীকার করে।
তিনি আরও জানান, আটককৃতরা কাজের সন্ধানে বিভিন্ন সময়ে বিভিন্ন সীমান্ত এলাকা দিয়ে ভারতে যায়। ঈদের জন্য তারা অবৈধভাবে সীমান্ত দিয়ে দেশে ফিরছিল। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য হাকিমপুর থানা পুলিশের কাছে সোপর্দ করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ