• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১১:৪২ অপরাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

ওমরাহ করতে রোববার সৌদি যাচ্ছেন খালেদা

Khaladaসিসি নিউজ:  পবিত্র ওমরাহ পালন করতে ১২ জুলাই রোববার সৌদি আরব যাচ্ছেন বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া।

এর আগে দলের পক্ষ থেকে জানানো হয়েছিল, ৮ জুলাই বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া ওমরাহ পালন করতে সৌদি আরব যাচ্ছেন। পরে দলের পক্ষ থেকে জানানো হয়, ‘সুবিধাজনক সময়ে’ বিএনপি নেত্রী ওমরাহ পালন করতে যাবেন।

দলীয় সূত্রে জানা গেছে, রোববার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বিএনপির চেয়ারপারসনের রওনা হওয়ার কথা আছে।

অন্যদিকে বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানেরও ওমরাহ পালন করতে সৌদি আরবে যাওয়ার কথা রয়েছে।

সূত্রটি আরো জানায়, সৌদি আরবে খালেদা জিয়া ও তারেক রহমানের মধ্যে দলের কৌশল, সম্মেলনসহ গুরুত্বপূর্ণ কিছু বিষয় নিয়ে আলোচনা হতে পারে।

এরই মধ্যে খালেদা জিয়া ১৩ জুলাই ওমরাহ পালন ও মক্কা মোকাররমে পবিত্র লাইলাতুল কদরের নামাজ ও ইবাদতের মাধ্যমে অতিবাহিত করবেন।

জানা গেছে, পবিত্র ওমরাহ পালন শেষে ১৪ জুলাই খালেদা জিয়া দেশের উদ্দেশে এবং তারেক রহমান যুক্তরাজ্যের উদ্দেশে সৌদি আরব ছাড়বেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ