• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০১:৩৯ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

নীলফামারীতে বিএনপি ও জাপার ইফতার মাহফিল

ifterনীলফামারী প্রতিনিধি: পবিত্র মাহে রমজান উপলক্ষ্যে দলীয় নেতাকর্মী, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃকেন্দ, সাংবাদিক ও সুশিল সমাজের প্রতিনিধিদের সম্মানে ইফতার ও দোয়া মাহফিল করেছে নীলফামারী জেলা বিএনপি ও জাতীয় পার্টি।
শুক্রবার জেলা শিল্পকলা একাডেমী মিলনায়তন চত্ত্বরে জেলা বিএনপির আয়োজনে ইফাতার ও দোয়া মাহফিলে বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, সাংবাদিক, সুশিল সমাজের প্রতিনিধিসহ বিএনপি ও তার অঙ্গসহযোগী সংগঠনের সর্বস্থরের নেতাকর্মীরা অংশ গ্রহণ করে।
জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট আনিছুল আরেফিন চৌধুরীর সভাপতিত্বে ইফতার পূর্ব আলোচনা সভায় স্বাগত বক্তৃতা দেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক আলহাজ্ব শাসুজ্জামান জামান। এসময় সদর উপজেলা বিএনপির সভাপতি মীর সেলিম ফারুক, সাধারণ সম্পাদক (ভারপ্রাপ্ত) গোলম মোস্তফা রঞ্জু, পৌরসভা বিএনপির সভাপতি জহুরুল আলম ও সাধারণ সম্পাদক মাহাবুব-উর রহমান উপস্থিত ছিলেন।
এদিকে একই দিন  জেলা জাতীয় পার্টির আয়োজনে শহরের মাধারমোড়স্থ দলীয় কার্যালয় চত্তরে ইফতার মাহফিলের অনুষ্ঠিত হয়।
জেলা জাপা’র আহবায়ক ও বিরোধী দলীয় হুইপ শওকত চৌধুরীর সভাপতিত্বে ইফতার পুর্ব আলোচনা বক্তৃতা দেন জেলা জাপা সদস্য সচিব সাজ্জাদ পারভেজ।
জাপা বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতা কর্মীরা, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, সাংবাদিক ও সুশিল সমাজের প্রতিনিধিগণ অংশগ্রহণ করেন ইফতার পার্টিতে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ