সিসি নিউজ: নীলফামারীতে পৃথক দু’টি অভিযানে ইয়াবা ও বিপুল পরিমানের ভারতীয় শাড়ী, থ্রিপিচ ও লেহেঙ্গা উদ্ধার করে এক নারীসহ দুই জনকে আটক করেছে র্যাব-১৩ নীলফামারী ক্যাম্পের সদস্যরা। শনিবার গভীর রাতে নীলফামারী সদর ও সৈয়দপুর উপজেলায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
রোববার দুপুরে র্যাব-১৩, নীলফামারী ক্যাম্পের অধিনস্ত সিপিসি-২ এর কার্যারয়ে এক সাংবাদিক সম্মেলনে ক্যাম্পের কম্পানী কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার আকরামুল হোসেন জানান, গোপন সংবাদের ভিত্তিতে শনিবার রাত পনে ১২টার দিকে জেলা শহরের মানিকের মোড় নামকস্থানে একটি মোটর সাইকেলের পথরোধ করা হয়।
এসময় মোটর সাইকেল আরোহী সুমনকে (২৫) তল্লাশি করে ২৮ পিচ ইয়াবা ট্যাবলেট উদ্ধারসহ তাকে আটক করা হয়।
রোববার সকালে আটক সুমনের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা দায়ের পর তাকে থানা পুলিশে সোপর্দ্দ করা হয়েছে। সে জেলা শহরের বনবিভাগ এলাকার জমির উদ্দিনের ছেলে। সে র্দীঘ দিন থেকে সৈয়দপুর থেকে এসব ইয়াবা ট্যাবলেট এনে নীলফামারীর বিভিন্ন স্থানে ক্রেতাদের কাছে পৌছে দিত।
এদিকে শনিবার দিবাগত রাত সোয়া ৩টার দিকে নীলফামারীর সৈয়দপুর উপজেলার কাশিরাম বেলপুকুর ইউনিয়নের হাজারির হাট গ্রামের আমজাদুল হকের বাড়িতে অভিযান চালিয়ে অন্তত ৮ লাখ টাকা মূল্যের ২৩০ পিচ ভারতীয় শাড়ী, থ্রিপিচ ও লেহেঙ্গাসহ তার স্ত্রী সাবিনা ইয়াসমিন (৩৫) আটক করা হয়েছে।
রোববার দুপুরে আটককৃত সাবিনার বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা দায়েরর পর সৈয়দপুর থানায় সোপদ্র্দ করা হয়েছে। সেই দিনাজপুর জেলার বিরল উপজেলার রামপুর গ্রামের আব্দুল মালেকের মেয়ে।
সাবিনা ইয়াসমিন দীর্ঘ দিন থেকে তার বাবার বাড়ি বিরলের রামপুরে ভারতীয় সীমান্ত থেকে এসব কাপড় এনে সৈয়দপুরসহ জেলার বিভিন্ন স্থানে বাজারজাত করে আসছিল।
র্যাবের হাতে আটককৃতদের বিরুদ্ধে থানায় মামলা দায়েরের পর বিকালে তাদের কারাগারে পাঠানো হয়েছে বলে জানান নীলফামারী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহজাহান পাশা ও সৈয়দপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ইসমাইল হোসেন।