• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৩:৫১ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

ঠাকুরগাঁও সোনালী ব্যাংকের ৭ কর্মকর্তা সাময়িক বরখাস্ত

bankঠাকুরগাঁও : সোনালী ব্যাংকের ঠাকুরগাঁওয়ের প্রিন্সিপাল অফিসে বদলিসহ বিভিন্ন বিষয়কে কেন্দ্র করে গত বৃহস্পতিবার কর্মকর্তাদের লাঞ্ছিতের ঘটনায় রংপুর বিভাগের জিএম অফিস থেকে তদন্ত করে সাত কর্মকর্তাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।

বরখাস্ত হওয়া কর্মকর্তারা হলেন, ঠাকুরগাঁও আঞ্চলিক অফিসের অফিসার (ক্যাশ) আনোয়ারুল হক, অফিসার রইসুল আলম, সোনালী ব্যাংক বালিয়াডাঙ্গী শাখার জুনিয়র অফিসার দবিরুল ইসলাম, রানীশংকৈল শাখার জুনিয়র অফিসার দবিরুল ইসলাম, ঘটনার মূল নায়ক শিবগঞ্জ শাখার এসিস্ট্যান্ট অফিসার আতাউর রহমান, আখানগর শাখার এসিস্ট্যান্ট অফিসার মকবুল হোসেন, পঞ্চগড় দেবীগঞ্জ শাখার সাপোটিং অফিসার-৩ এনামুল হক।

ঘটনার জন্য ওই সাত কর্মকর্তার বিরুদ্ধে গত শুক্রবার ঠাকুরগাঁও প্রিন্সিপাল অফিসের ডেপুটি জেনারেল ম্যানেজার শেখ ইসমাইল হোসেন বাদী হয়ে ঠাকুরগাঁও সদর থানায় একটি সাধারণ ডায়েরি করেন।

গত বৃহস্পতিবার সোনালী ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীরা প্রিন্সিপাল অফিসের এজিএম আল মামুন মনসুর আলম, সিনিয়র এক্সিকিউটিভ অফিসার মোহাম্মদ গোলাম রসুল, সিনিয়র অফিসার আমিরুল হককে মারপিট করেন। এতে আল মামুন মনসুর আলম, মোহাম্মদ গোলাম রসুল জখম হন। অফিসের লোকজন তাদের উদ্ধার করে ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালে ভর্তি করে। ওইদিনে রংপুর বিভাগ থেকে চার সদস্যের একটি টিম তদন্ত করার জন্য ঠাকুরগাঁওয়ে আসে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ