খেলাধুলা ডেস্ক : বাংলাদেশের বিপক্ষে সিরিজ নির্ধারণী তৃতীয় ওয়ানডেতে টস জিতে ব্যাট করছে দক্ষিণ আফ্রিকা।
এই প্রতিবেদন লেখা পর্যন্ত ৫ ওভার শেষে দক্ষিণ আফ্রিকার সংগ্রহ ১ উইকেটে ১৭ রান। ব্যাট করছেন হাশিম আমলা ও ফাফ ডু প্লেসিস। ফিরে গেছেন কুইন্টন ডি কক।
ইনিংসের তৃতীয় ওভারেই প্রোটিয়া শিবিরে আঘাত হানেন মুস্তাফিজুর রহমান। ওপেনার কুইন্টন ডি কককে বোল্ড করে সাজঘরে ফেরান বাংলাদেশের এই তরুণ পেসার। দ্বিতীয় ওয়ানডেতেও দারুণ এক বাউন্সারে ডি কককে সাব্বির রহমানের ক্যাচ বানিয়ে ফিরিয়েছিলেন মুস্তাফিজ।
বাংলাদেশ দলে আজ কোনো পরিবর্তন আসেনি। দ্বিতীয় ওয়ানডের একাদশ নিয়েই খেলছে টাইগাররা। দক্ষিণ আফ্রিকা দলে একটি পরিবর্তন এসেছে। পেসার ক্রিস মরিসের বদলে খেলছেন মরনে মরকেল।
চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে ম্যাচটি শুরু হয়েছে বিকেল ৩টায়।
বাংলাদেশ একাদশ: মাশরাফি বিন মুর্তজা (অধিনায়ক), তামিম ইকবাল, সৌম্য সরকার, লিটন দাস, মাহমুদউল্লাহ রিয়াদ, মুশফিকুর রহিম, সাকিব আল হাসান, সাব্বির রহমান, নাসির হোসেন, মুস্তাফিজুর রহমান ও রুবেল হোসেন।
দ. আফ্রিকা একাদশ: হাশিম আমলা (অধিনায়ক), কুইন্টন ডি কক, ফাফ ডু প্লেসিস, রিলে রুশো, জেপি ডুমিনি, ডেভিড মিলার, ফারহান বেহারদিন, কাগিসো রাবাদা, ইমরান তাহির, কাইল অ্যাবট ও মরনে মরকেল।