• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৪:১৬ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

নাগেশ্বরীতে জমি সংক্রান্ত বিরোধে খুন, আটক ২

Nageswari-Murder-Photo-17.07.2015নাগেশ্বরী (কুড়িগ্রাম) প্রতিনিধি: কুড়িগ্রামের নাগেশ্বরীতে জমি সংক্রান্ত বিরোধে একজন খুন হয়েছে। ঘাতকসহ ২ জনকে আটক করেছে পুলিশ।

পুলিশ জানায়, পৌর এলাকার বাশেরতল সোলরখামার গ্রামের শমসের আলীর ২ ছেলে মোসলেম উদ্দিন (৪২) ও মশিয়ার রহমান (৪০) এর মধ্যে জমি নিয়ে দীর্ঘদিন থেকে বিরোধ চলে আসছিল।

এ নিয়ে দুই পরিবারের মধ্যে প্রায়ই ঝগড়া হত। শুক্রবার সকাল ৭ টায় ছোট ভাই মশিয়ার রহমান বাড়ীর পাশে জৈনক আশরাফ আলীর জমিতে মাছ ধরতে গেলে সেখানে বড় ভাই মোসলেম উদ্দিন, তার স্ত্রী সাহেরা বেগম (৩২) ও পুত্রা সাইদুল ইসলাম (১৮) এর সাথে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে ভাই ও ভাতিজা তাকে লাঠি দিয়ে আঘাত করতে থাকে।

এ সময় ভাবী সাহেরা বেগম ধারালো অস্ত্র দিয়ে তার ঘারে কোপ দিলে সে মারাত্মক জখম হয়। পরে পরিবারের লোকজন তাকে ঘটনাস্থল থেকে উদ্ধার করে নাগেশ্বরী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে অবস্থার অবনতি ঘটায় রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানেই সে দুপুর সোয়া ১২ টায় মৃত্যুবরন করে।

মৃতের স্ত্রী ফাতেমা বেগম বাদী হয়ে সাহেরা বেগম, মোসলেম উদ্দিন ও সাইদুল ইসলামকে আসামী করে নাগেশ্বরী থানায় একটি হত্যা মামলা করেন। মামলার তদন্তকারী কর্মকর্তা এস.আই আব্দুল ওহাব বলেন ঘটনার পরে সাহেরা বেগম ও মোসলেম উদ্দিনকে বাড়ী থেকে আটক করা হয়েছে। পলাতক সাইদুলকে গ্রেফতারের চেষ্টা চলছে।

নাগেশ্বরী থানার অফিসার ইনচার্জ (ওসি) আবু আককাস বলেন ঘটনাটি অত্যন্ত মর্মান্তিক। আটক আসামীদ্বয়কে জেল হাজতে পাঠানো হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ