• শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ০৯:২১ পূর্বাহ্ন |
শিরোনাম :
ঠাকুরগাঁও-১ আসনে জামানত হারালেন তিন প্রার্থী নীলফামারীতে তিন দিনের ইজতেমা শুরু ভোটের দিনে লিফলেট বিতরণের দায়ে জামায়াত নেতার অর্থদন্ড নীলসাগর ট্রেনের বগি লাইনচ্যুত, ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের রেল যোগাযোগ বন্ধ বিশ্ব স্ট্রোক দিবস: স্ট্রোকের ঝুঁকি, রিহ্যাবের সংকট ও পুনর্বাসনে সচেতনতার আহ্বান তুরাগ নদ থেকে বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা তাহসিফের মরদেহ উদ্ধার হত্যা মামলায় মাগুরার সাবেক ওসি ও এসআই জেলহাজতে ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: পক্ষপাতিত্বের অভিযোগে ৯ কর্মকর্তা প্রত্যাহার সন্ত্রাসবিরোধী মামলায় জলঢাকা পৌরসভার সাবেক মেয়র গ্রেপ্তার রানীরবন্দরে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী ব্যবসায়ী নিহত

রনির বিরুদ্ধে চার্জশিট দাখিল

Roni1437462085সিসি নিউজ : রাজধানীর ইস্কাটনে জোড়া খুনের ঘটনায় এমপিপুত্র রনিকে অভিযুক্ত করে আদালতে চার্জশিট দাখিল করেছে পুলিশ।

মঙ্গলবার দুপুরে ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতে চার্জশিট দাখিল করেন মামলার তদন্তকারী কর্মকর্তা ডিবি পুলিশের পরিদর্শক দীপক কুমার দাশ। এতে একমাত্র আসামি করা হয়েছে সাংসদপুত্র বখতিয়ার আলম রনিকে।

অভিযোগ পত্রে জানানো হয়, গত ১৩ এপ্রিল গভীর রাতে বখতিয়ারকে বহন করা গাড়িটি নিউ ইস্কাটন রোডে যানজটে আটকে পড়ে। এতে চালকের পাশের আসনে বসা নেশাগ্রস্ত বখতিয়ার বিরক্ত হয়ে তার লাইসেন্স করা পিস্তল দিয়ে চার-পাঁচটি গুলি করেন। এতে দৈনিক জনকণ্ঠের সিএনজিচালিত অটোরিকশাচালক ইয়াকুব আলী (৪০) ও রিকশাচালক আবদুল হাকিম (২৫) আহত হন। পরে তারা ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে মারা যান।

গত ১৫ এপ্রিল  রাতে হাকিমের মা মনোয়ারা বেগম রমনা থানায় হত্যা মামলা করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ