• শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ০৭:৫৮ পূর্বাহ্ন |
শিরোনাম :
নীলফামারীতে তিন দিনের ইজতেমা শুরু ভোটের দিনে লিফলেট বিতরণের দায়ে জামায়াত নেতার অর্থদন্ড নীলসাগর ট্রেনের বগি লাইনচ্যুত, ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের রেল যোগাযোগ বন্ধ বিশ্ব স্ট্রোক দিবস: স্ট্রোকের ঝুঁকি, রিহ্যাবের সংকট ও পুনর্বাসনে সচেতনতার আহ্বান তুরাগ নদ থেকে বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা তাহসিফের মরদেহ উদ্ধার হত্যা মামলায় মাগুরার সাবেক ওসি ও এসআই জেলহাজতে ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: পক্ষপাতিত্বের অভিযোগে ৯ কর্মকর্তা প্রত্যাহার সন্ত্রাসবিরোধী মামলায় জলঢাকা পৌরসভার সাবেক মেয়র গ্রেপ্তার রানীরবন্দরে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী ব্যবসায়ী নিহত “ভালো থেকো আমার না হওয়া মহারানী”

৫ টাকার জন্য ঝরে গেল তাইজুল

142271_1লালমনিরহাট: লালমনিরহাট সদর উপজেলার পঞ্চগ্রাম ইউনিয়নের সিন্দুরমতী উত্তরপাড়া গ্রামে সিগারেটের দাম পাঁচ টাকা কম দেওয়া নিয়ে তর্কের জের ধরে মারপিট ও ভাংচুরের ঘটনা ঘটেছে। এতে তাইজুল ইসলাম নামের (১৯) এক যুবকের প্রাণ গেছে।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায়, সিন্দুরমতী উত্তরপাড়া এলাকার মুদি দোকান ব্যবসায়ী তাইজুল ইসলামের কাছে গত বৃহস্পতিবার পাঁচটি সিগারেট কেনে স্থানীয় কয়েকজন যুবক। তাইজুল সিগারেটের দাম ৬০ টাকা বললে তা না দিয়ে তারা ৫৫ টাকা দেয়। বাকি পাঁচ টাকা নিয়ে তর্কের এক পর্যায়ে যুবকরা ৫ টাকা না দিয়েই চলে যায়।

শুক্রবারও একই ঘটনা ঘটলে যুবকরা তাইজুলের গায়ে হাতে তোলে। খবর পেয়ে তাইজুলের ভাই আতাউর রহমান (৩৬), রেজাউল করিম (৩২), আরিফ হোসেন (২৬) ও ফারুক হোসেন (২৮) ঘটনাস্থলে গেলে যুবকরা তাদের ওপর চড়াও হয় এবং তাইজুলসহ সবাইকে প্রহার করে এবং দোকান ভাংচুর করে।

এলাকাবাসী এগিয়ে এসে তাইজুল ইসলাম ও তার স্বজনদের উদ্ধার করে। আহত তাইজুলের অবস্থা গুরুতর হওয়ায় তাকে রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গিয়ে ভর্তি করা হয়। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় শনিবার সে মারা যায়।

লালমনিরহাট সদর থানার ওসি (তদন্ত) প্রদীপ কুমার রায় ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘পাঁচ টাকা কম দেয়াকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে গত বৃহস্পতিবার বাগবিতণ্ডা হয়। শুক্রবারও একই ঘটনার পুনরাবৃত্তি ঘটলে যুবকরা তাইজুল ইসলাম ও তার পরিবারের সদস্যদের উপর হামলা চালায়। গুরুতর আহত তাইজুল শনিবার সকাল ৬ টার দিকে রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যায়। এ ঘটনায় তিন যুবককে আটক করা হয়েছে। মামলার প্রস্তুতি চলছে।’


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ