• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৩:৫৯ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

এ পি জে কালাম আর নেই

abul_kalam_azad1438018025আন্তর্জাতিক ডেস্ক : ভারতের প্রাক্তন রাষ্ট্রপতি ও বিজ্ঞানী এ পি জে আবদুল কালাম আর নেই। সোমবার রাতে মেঘালয় রাজ্যের শিলংয়ে একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন (ইন্না লিল্লাহি…রাজিউন)। তার বয়স হয়েছিল ৮৪ বছর।

ভারতে ‘মিসাইলম্যান’ হিসেবে পরিচিত আবদুল কালাম সোমবার সন্ধ্যায় শিলংয়ে ভারতীয় ইনস্টিটিউট অব ম্যানেজমেন্টের একটি অনুষ্ঠানে বক্তব্য দেওয়ার সময় অসুস্থ হয়ে পড়েন। দ্রুত তাকে হাসপাতালের আইসিইউতে ভর্তি  করা হয়। এর কিছুক্ষণের মধ্যে ভারতের সংবাদ সংস্থা পিটিআই ও অন্যান্য সংবাদমাধ্যম প্রাক্তন রাষ্ট্রপতির মৃত্যুর খবর নিশ্চিত করে।

আবদুল কালাম ভারতের একাদশতম রাষ্ট্রপতি ছিলেন। তিনি ২০০২ থেকে ২০০৭ সাল পর্যন্ত এই দায়িত্ব পালন করেন। অকৃতদার এই বিজ্ঞানী একাধিকবার বাংলাদেশ সফরে এসেছিলেন।

আবদুল কালামের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন বাংলাদেশের রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ, প্রধানমন্ত্রী শেখ হাসিনা, স্পিকার শিরীন শারমিন চৌধুরী, বিরোধী দলের নেত্রী বেগম রওশন এরশাদ এবং বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া।

১৯৩১ সালের ১৫ অক্টোবর তামিলনাড়ুর উপকূলসংলগ্ন রামেশ্বরমে এক দরিদ্র পরিবারে জন্মগ্রহণ করেন আবদুল কালাম। তার পুরো নাম আবুল পাকির জয়নুল-আবেদিন আবদুল কালাম। বাবার নাম জয়নুল আবেদিন ও মায়ের নাম আসিআম্মা। পরিবারের আর্থিক অনটনের কারণে খুব অল্প বয়সেই তাকে জীবিকার প্রয়োজনে নানা রকম কাজ করতে হয়েছিল।

ভারতের রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব পালন ছাড়াও তিনি ৪০ বছর দেশটির বিভিন্ন বিজ্ঞান ও গবেষণাপ্রতিষ্ঠানে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন। এর মধ্যে বিশেষভাবে উল্লেখযোগ্য- ডিফেন্স রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট অর্গানাইজেশন (ডিআরডিও) এবং ইন্ডিয়ান স্পেস রিসার্চ অর্গানাইজেশন (আইএসআরও)। এ প্রতিষ্ঠান দুটিতে কাজ করার সময় তিনি বেসরকারি মহাকাশ গবেষণা ও মিসাইল তৈরিতে অবদান রাখেন।

ব্যালাস্টিক মিসাইল ও উৎক্ষেপণ যান তৈরিতে আবদুল কালামের অবদানের জন্য তিনি ‘মিসাইলম্যান’ হিসেবে স্বীকৃতি পান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ