ডোমার প্রতিনিধি: সৎ পিতার বাড়ির শোয়ার ঘরে গলায় ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করেছে তামান্না আক্তার (৯) নামের এক তৃতীয় শ্রেনীর ছাত্রী।
বুধবার সকালে ঘটনাটি ঘটে নীলফামারীর ডোমার উপজেলার শাহীপাড়া গ্রামে। মেয়েটি ডোমার উপজেলা পরিষদ সংলগ্ন একরামিয়া সরকারী প্রাথমিক বিদ্যায়ের তৃতীয় শ্রেনীর ছাত্রী ।এলাকাবাসী জানায় ডোমারের কলেজপাড়ার তামান্নার পিতা গাড়ী চালক আজিম উদ্দিন রোগভোগে ৪ বছর আগে মৃত্যু বরন করেন। এরপর তামান্নার মা লাভলী বেগম উপজেলার শাহীপাড়ায় দ্বিতীয় স্বামী এমদাদুল হক কে বিয়ে করে তামান্না সহ দ্বিতীয় স্বামীর বাড়িতে সংসার করে আসছে।
এলাকাবাসী জানায় বুধবার সকালে মনোযোগ সহ লিখাপড়া না করার অভিযোগে তামান্নাকে তার মা লাভলী বেগম শাসন করে গালমন্দ দেয়। এ অবস্থায় মেয়েটি শোয়ার ঘরের তীরে ওড়না ঝুলিয়ে গলায় ফাঁস দেয়। তাকে উদ্ধার করে ডোমার উপজেলার বোড়াগাড়ী হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষনা করেন।এ ঘটনার ডোমার থানায় ইউডি মামলা দায়ের করা হয়েছে বলে জানান থানার ওসি মোয়াজ্জেম হোসেন।