• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৩:৫২ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

দিনাজপুর শেখপুরা ইউনিয়ন পরিষদেও সাথে সনাকে’র মতবিনিময়

TIB.1দিনাজপুর প্রতিনিধি: দিনাজপুর সদর উপজেলার শেখপুরা ইউনিয়ন পরিষদের বর্তমান অবস্থা ও উন্নয়ন ভাবনা বিষয়ে কর্তৃপক্ষের সাথে সনাকে‘র এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
বৃহস্পতিবার (৩০ জুলাই) দুপুরে ইউনিয়ন পরিষদ সভাকক্ষে টিআইবি’র সহযোগিতায় সচেতন নাগরিক কমিটি-সনাক জেলা  সভাপতি মো. সফিকুল হক ছুট’র সভাপতিত্বে অনুষ্ঠিত মতবিনিময় সভায় ইউনিয়ন পরিষদে স্বচ্ছতা, জবাবদিহিতা সৃষ্টি ও জনঅংশগ্রহণবৃদ্ধির লক্ষে বিভিন্ন কার্যক্রম বাস্তবায়ন বিষয়ে আলোচনা হয়। ইউনিয়ন পরিষদের সেবার মান উন্নয়ন, ইউনিয়ন পরিষদের বর্তমান অবস্থা, স্টন্ডিং কমিটিগুলি সক্রিয়করণ, তথ্য অধিকার আইন অনুযায়ী তথ্য কর্মকর্তার নাম স্পষ্টকরণ, তথ্যবোর্ড ও অভিযোগ বা পরামর্শ বক্স স্থাপন, ভিজিডি কার্ড সঠিকভাবে বিতরন এবং সর্বোপরি  ইউনিয়ন পরিষদ কর্তৃক উন্নয়নে গৃহীত পদক্ষেপ বিষয়ে বিস্তারিত আলোচনা হয়।
সনাক সভাপতি মো. সফিকুল হক ছুটু বলেন, সনাক মনে করে বাংলাদেশে তথ্য অধিকার আইন বাস্তবায়নে সকল প্রতিষ্ঠানের সজাগ হওয়া উচিত। অন্যান্য প্রতিষ্ঠানের মতো ইউনিয়ন পরিষদের যাবতীয় তথ্য উন্মুক্ত হলে নাগরিকরা নির্বিঘেœ তাদের সেবাসমূহ ভোগ করতে পারবে এবং পরিষদের সেবারমান কাঙ্খিত পর্যায়ে উন্নীত হবে। তিনি বলেন, ইউনিয়ন পরিষদের যাবতীয় তথ্য উন্মুক্ত হলে জনগন ইউনিয়ন পরিষদ প্রদত্ত সেবা আরও বেশী ভোগ করতে পারবে তাতে পরিষদের সুনামও অর্জিত হবে। ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো. ফরিদুল ইসলামের দুর্নীতির বিরুদ্ধে সনাকের বিভিন্ন  কার্যক্রমে সার্বিক সহযোগিতার আশ্বাস প্রদান করেন।
সচেতন নাগরিক কমিটি কর্তৃক পরিচালিত বিভিন্ন কার্যক্রমকে ইউনিয়ন পরিষদের উন্নয়নে সহযোগী মনে করে সনাক সভাপতি বলেন, পরিষদের যাবতীয় তথ্য নাগরিকরা জানুক, বুঝুক তবেই আমি পরিষদের  উন্নয়নে বাধার অবস্থাটা জনগনকে বুঝাতে পারব। সভায় ইউনিয়ন পরিষদের সদস্যবৃন্দ, সচিব, সনাক সদস্য মোজাফ্ফর আলী মিলন, তারিকুজ্জামান তারেক ও সনাকের ইয়েস গ্রুপের সদস্যরা উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ