জয়পুরহাট: জয়পুরহাটে বাসচাপায় জেলা ছাত্রলীগের সহ-সম্পাদক তাজবীর হোসেন (২১) নিহত হয়েছেন।
বৃহস্পতিবার বিকেল ৪টার দিকে জয়পুরহাট-বগুড়া সড়কের আমতলী এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
ছাত্রলীগ নেতা তাজবীর পৌর শহরের ইরাকনগর এলাকার দেলোয়ার হোসেনের ছেলে।
জয়পুরহাট সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন জানান, তাজবীর শহরের বাগিচাপাড়া এলাকা থেকে মোটরসাইকেলে শহরের দিকে যাচ্ছিলেন। এ সময় লিটন এন্টারপ্রাইজের একটি বাস আমতলী এলাকায় মোটরসাইকেলটিকে চাপা দেয়। এতে তাজবীর গুরুতর আহত হন।
স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে জয়পুরহাট আধুনিক জেলা হাসপাতাল ও পরে বগুড়া মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।