রংপুর: রংপুর প্রেসক্লাবের দ্বি-বার্ষিক নির্বাচনে সংবাদ সংস্থা ইউএনবির রংপুর প্রতিনিধি সদরুল আলম দুলু সভাপতি, বিটিভির রংপুর প্রতিনিধি ও দৈনিক বায়ান্নর আলোর নির্বাহী সম্পাদক আলী আশরাফ সাধারণ সম্পাদক এবং কোষাধ্যক্ষ পদে দৈনিক রংপুর চিত্রর নির্বাহী সম্পাদক ও অনলাইন পোর্টাল দ্য রিপোর্ট টোয়েন্টিফোর ডটকমের রংপুর অফিস প্রধান সুশান্ত ভৌমিক নির্বাচিত হয়েছেন।
বিপুল উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে শুক্রবার বিকেল ৪টা থেকে ৬টা পর্যন্ত গোপন ব্যালটের মাধ্যমে প্রেসক্লাবের কার্যকরী পরিষদের ১৩টি পদের জন্য ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়।
সহ-সভাপতি পদে নির্বাচিত হয়েছেন দৈনিক যুগের আলোর বার্তা সম্পাদক আবু তালেব ও দৈনিক মায়া বাজারের সম্পাদক মোনাব্বর হোসেন, যুগ্ম -সম্পাদক পদে দৈনিক মানবজমিনের স্টাফ রিপোর্টার জাভেদ ইকবাল নির্বাচিত হয়েছেন।
সদস্য পদে নির্বাচিত হয়েছেন দৈনিক পরিবেশ সম্পাদক ও প্রকাশক একেএম ফজলুল হক, দৈনিক ইত্তেফাকের অফিস প্রধান ও জিটিভির প্রতিনিধি ওয়াদুদ আলী, সময় টিভি ও দৈনিক জনকণ্ঠের স্টাফ রিপোর্টার মানিক সরকার মানিক, বাংলাভিশনের রংপুর প্রতিনিধি জয়নাল আবেদীন।
এ ছাড়া দফতর ও যোগাযোগ সম্পাদক পদে দৈনিক বাংলাদেশ সময়ের রংপুর প্রতিনিধি ও বাংলাদেশ বেতার নগর সংবাদদাতা সিদ্দিকুর রহমান, ক্রীড়া সম্পাদক পদে চ্যানেল আই’র স্টাফ রিপোর্টার মেরিনা লাভলী, সাহিত্য ও সংস্কৃতিক সম্পাদক পদে মাছরাঙ্গা টেলিভিশনের সিনিয়র রিপোর্টার মো. রফিকুল ইসলাম সরকার বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন।
জেলা আইনজীবী সমিতির সভাপতি এ্যাডভোকেট আব্দুল হক প্রামাণিক, জেলা নির্বাচন অফিসার মাহাতাব উদ্দিন ও জেলা তথ্য অফিসার আলমগীর হোসেনকে নিয়ে গঠিত তিন সদস্যের নির্বাচন কমিশন নির্বাচন পরিচালনা করেন।