রংপুর: খাদ্য বিভাগের তিন কর্মকর্তাকে লঞ্ছিত করার অভিযোগে রংপুরে কর্মবিরতি পালন করছে খাদ্য পরিদর্শক সমিতি। রোববার সকাল থেকে কর্মবিরতি পালন করেন সমিতির নেতৃবৃন্দসহ সদস্যরা।
সকালে কর্মবিরতি চলাকালে বক্তব্য রাখেন, খাদ্য পরিদর্শক সমিতি রংপুর বিভাগের সহ-সভাপতি মাহামুদ হাসান, সাধারণ সম্পাদক খায়রুল আলম, রংপুর জেলা সাধারণ সম্পাদক আনিছুল ইসলামসহ অন্যান্যরা।
এসময় বক্তারা বলেন, বর্তমান সরকার প্রতি বছর যখন ধান-চাল কেনার ঘোষণা দেয় তখন এক শ্রেণীর আওয়ামী লীগের দলীয় সন্ত্রাসী নিজেদের সরকারি দলের লোক পরিচয় দিয়ে খাদ্য কর্মকর্তাদের কাছ থেকে অবৈধ সুবিধা আদায়ের চেষ্টা করেন। তাদের অবৈধ সুবিধা না দিলে কর্মকর্তাদের উপর নির্যাতন চালান।
বক্তারা বলেন, গত ২৮ জুলাই ময়মনসিংহ কেন্দ্রীয় খাদ্য খাদ্য সংরক্ষণাগারের ব্যবস্থাপকসহ খাদ্য নিয়ন্ত্রক আলাউদ্দিনকে জখম করা হয়। এ ঘটনায় ময়মনসিংহ থানায় মামলা করা হলেও পুলিশ আসামিদের গ্রেফতার করতে পারছে না।
দোষীদের আগামী ৭২ ঘণ্টার মধ্যে গ্রেফতার করতে না পারলে খাদ্য বিভাগের কর্মকর্তারা কঠোর আন্দোলনে নামার ঘোষণা দিবে বলে জানান সমিতির নেতারা। ছবি: উত্তরবাংলা