• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৭:০৬ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

অর্ধশত যাত্রী নিয়ে ১০ ফুট পানির নিচে বাস

মুন্সীগঞ্জমুন্সীগঞ্জ: ঢাকা-মাওয়া মহাসড়কের শ্রীনগরের ওমপাড়া বটতলা এলাকায় অর্ধশত যাত্রী নিয়ে একটি বাস খাদের ১০ ফুট পানির নিচে নিমজ্জিত।

শুক্রবার দুপুর পৌনে ২টার দিকে এ দুর্ঘটনা ঘটে। এরমধ্যে ৬ জনকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় বহু হতাহতের আশঙ্কা রয়েছে।

পুলিশ, ফায়ার সার্ভিস ও স্থানীয়রা বাসের মধ্যে আটকা পড়া যাত্রীদের উদ্ধারের চেষ্টা চালিয়ে যাচ্ছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, দুপুরে কেরানীগঞ্জের চুনকুটিয়া স্ট্যান্ড থেকে প্রায় অর্ধশত যাত্রী নিয়ে দোহারের উদ্দেশে রওনা হয় আরাম পরিবহনের বাসটি। পথিমধ্যে নিয়ন্ত্রণ হারালে বাসটি রাস্তার পাশে খাদে পড়ে যায়। আর সেই খাদটি প্রায় ১০ ফুট গভীর বলে স্থানীয়রা জানায়।

শ্রীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মজিবুর রহমান ঘটনা নিশ্চিত করে বাংলামেইলকে জানান, ঢাকা থেকে মাওয়াগামী যাত্রীবাহী বাসটি খাদের পানিতে পড়ে যায়। ভেতরে আটকে পড়া যাত্রীদের উদ্ধার তৎপরতা চলছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ