• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৬:৪৬ পূর্বাহ্ন |
শিরোনাম :

কিশোরীর পেটে দেড় কেজি চুল

hair_ballসিসি ডেস্ক: এক কিশোরীর পেট থেকে অস্ত্রোপচার করে বের করা হলো দেড় কেজি দলা পাকানো চুল। এতোগুলো চুল নিয়ে সে দিব্যি ১০ বছর ধরে বেঁচে আছে! ভারতের মধ্যপ্রদেশ রাজ্যের শহর ইন্দোরে সম্প্রতি এ আশ্চর্য কিশোরীরর (১৩) সন্ধান মিলেছে। মহারাজা যশবন্তরাও হাসপাতালে প্রায় তিন ঘণ্টার অস্ত্রোপচারে তার পেট থেকে বের করা হয় ২.৪০ কেজি চুল। কিশোরীর পারিবারিক সূত্রে জানা যায়, ছোট থেকেই চুল খাওয়ার অভ্যাস ছিল ওই কিশোরীর। এভাবে প্রায় দেড় ফুটের চুলের জট জমে যায় তার পাকস্থলীতে। গত প্রায় ৮-১০ সপ্তাহ মেয়েটি কিছু খেতে পারছিল না। পেটে তীব্র যন্ত্রণা আর বমি নিয়ে হাসপাতালে ভর্তি হয় সে। প্রথমে চিকিৎকরা এক্সরে করে সন্দেহ করেন মেয়েটির পাকস্থলীতে টিউমার হয়েছে। তিনি মহারাজা যশবন্তরাও হাসপাতালে ভর্তি করার সুপারিশ করেন। হাসপাতালের চিকিৎসকরা জানিয়েছেন, এন্ডোস্কোপি করে মেয়েটির পাকস্থলীতে চুলের দলা খুঁজে পাওয়া যায়। সিটি স্ক্যানেও তা ধরা পড়ে। এরপর আট জন চিকিৎসকের অস্ত্রোপচার করে এতোগুলো চুলের দলা বের করেন। চিকিৎসকদের মতে, শৈশব থেকে দীর্ঘদিন চুল বা চক খাওয়া একটি মানসিক রোগের উপসর্গ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ