• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৭:১৪ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

সুস্থ বিনোদনের মাধ্যমে যুব সমাজকে মাঠমুখী করতে হবে- ডিআইজি

afzal pic3ফুলবাড়ী প্রতিনিধি: রংপুর রেঞ্জের ডিআইজি মোঃ হুমায়ুন কবীর বলেছে, সুস্থ বিনোদনের মাধ্যমে যুব সমাজকে মাঠমুখী করতে হবে। মাদকের করাল গ্রাস থেকে যুব সমাজকে রক্ষা করতে হলে খেলাধূলা চর্চার বিকল্প নেই। খেলাধূলা চর্চার মাধ্যমে দিনাজপুরের খেলার যে ঐতিহ্য রয়েছে আমরা তা ধরে রাখতে চাই।
বুধবার পুলিশ লাইন্স মাঠে রংপুর রেঞ্জ আন্তঃ জেলা পুলিশ ফুটবল টুর্নামেন্ট-২০১৫ ফাইনাল ম্যাচের পুরস্কার বিতরণী অনুষ্ঠানে তিনি প্রধান অতিথির বক্তব্যে এ কথাগুলো বলেন। দিনাজপুরের পুলিশ সুপার মোঃ রুহুল আমিন এর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখতে গিয়ে দিনাজপুরের জেলা প্রশাসক মীর খায়রুল আলম বলেন, আমি এ জেলায় জেলা প্রশাসক হিসেবে যোগদানের পর থেকে দেখেছি দিনাজপুরে খেলাধূলার চর্চা প্রচুর। এ খেলাধূলাকে ধরে রাখতে হলে সকলকে এগিয়ে আসতে হবে। গতকাল ফাইনাল ম্যাচে দিনাজপুর পুলিশ দল বনাম রংপুর পুলিশ দল খেললে টাইব্রেকারে ১-০ গোলে দিনাজপুর  পুলিশ দল চ্যাম্পিয়ন হয় এবং রংপুর পুলিশ দল রানার্স-আপ হয়। এসময় অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ আবু রায়হান মিঞা, জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক সুব্রত মজুমদার ডলার, দিনাজপুর ফুটবল এসোসিয়েশনের সভাপতি গোলাম নবী দুলাল, দিনাজপুর ব্যাডমিন্টন ফাউন্ডেশনের সদস্য সাজেদুর রহমান শিলু সহ পুলিশ বিভাগের কর্মকর্তাবৃন্দ এবং প্রচুর দর্শকবৃন্দ খেলা উপভোগ করে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ