• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৮:২৪ অপরাহ্ন |

নীলফামারীতে গাঁজা ব্যবসায়ীর দেড় বছরের সাজা

ভ্রাম্যমান-আদালতসিসি নিউজ: নীলফামারীতে মানিক রহমান (২৮) নামের এক যুবককে গাঁজা বিক্রির অভিযোগে দেড় বছরের বিনাশ্রম কারাদন্ড প্রদান করেছে ভ্রাম্যমান আদালত। শুক্রবার সকালে দন্ডাদেশপ্রাপ্ত মানিককে কারাগারে পাঠিয়েছে পুলিশ।  সে দিনাজপুর জেলা শহরের দক্ষিণ খাদিপুর মহল্লার আব্দুল মজিদের ছেলে।
নীলফামারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহজাহান পাশা জানান,  গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার সন্ধ্যা  র‌্যাব-১৩, সিপিসি-২ নীলফামারী ক্যাম্পের একদল সদস্যরা নীলফামারী সদর উপজেলার কুন্দুপুকুর ইউনিয়নের পুলেরহাট এলাকায় অভিযান চালিয়ে পাঁচ কেজি গাঁজাসহ মানিককে আটক করে থানায় সোপর্দ্দ করে।
পরে তাকে রাত সাড়ে আটটার দিকে ভ্রাম্যমান আদালতে হাজির করা হলে আদালতের বিচারক  সদর উপজেলা পরিষদের নির্বাহী কর্মকর্তা মো. সাবেত আলী মানিককে দেড় বছরের বিনাশ্রম কারাদন্ডাদেশ প্রদান করেন। শুক্রবার সকালে তাকে জেলাকারাগারে পাঠানো হয়েছে।
র‌্যাব-১৩ সিপিসি-২ নীলফামারীর ক্যাম্পের কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার আকরামু হোসেন জানান, সাজাপ্রাপ্ত মানিক দিনাজপুরের চিহ্নিত গাঁজা ব্যবসায়ী।  র্দীঘ দিন থেকে সে দিনাজপুর থেকে গাঁজা নিয়ে এসে নীলফামারীতে বিক্রি করতো।

কিশোরগঞ্জে ভ্রাম্যমান আদালত:
নীলফামারীর কিশোরগঞ্জে প্রকাশ্যে গাঁজার আসর বসিয়ে গাঁজা সেবনের অভিযোগে সাত জনকে ও সাইকেল  চুরির অভিযোগে এক চোরকে বিভিন্ন মেয়াদে কারাদন্ডাদেশ দিয়েছে ভ্রাম্যমান আদালত।  বৃহস্পতিবার রাতে এসব ব্যক্তিদের সাজার রায় দেওয়া হলেও সাজাপ্রাপ্তদের শুক্রবার সকালে জেলা কারাগারে পাঠিয়েছে পুলিশ।
নীলফামারীর কিশোরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোস্তাফিজার রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার সন্ধ্যায় উপজেলা পানি উন্নয়ন বোর্ড কার্যালয়ের মাঠে প্রকাশ্যে গাঁজার আসর বসিয়ে গাঁজা  সেবন করার সময় গোলাম রব্বানী (৪২), আব্দুল লতিফ (৩৫), কছির উদ্দিন (৫০), লিমন (২৭), লাবলু(২২), সেলিম (২৬)ও রুবেলকে (২৪) আটক করা হয়। এছাড়াও একই সময় উপজেলার বাস স্ট্যান্ড এলাকা থেকে একটি বাইসাইকেল চুরির সময় জুয়েল (২৭) নামেন এক চোরকে আটক করে পুলিশ। পরে আটককৃত গাঁজা সেবীদের ও চোরকে ভ্রাম্যমান আদালতে হাজির করা হয়।
এদের মধ্যে গাঁজা সেবী কছির উদ্দিনকে তিন মাসের এবং অনন্য ছয় গাঁজা সেবীকে ১৪ দিন করে এবং বাইসাইকেল চোর জুয়েলকে ছয় মাসের কারাদন্ডাদেশ প্রদান করেন ভ্রাম্যমান আদালতের বিচারক উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. সিদ্দিকুর রহমান।সাজাপ্রাপ্তদের শুক্রবার দুপুরে কারাগারে পাঠানো হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ