বিনোদন ডেস্ক: গানের ব্যস্ততার মাঝে পড়ালেখা সমান তালে চালানোটা একটু কষ্টকর। তারপরও পড়াশুনাকে প্রাধান্য দিয়ে গেছেন সবসময়। তাইতো শত ব্যস্ততার মধ্যেও এবারের এইচএসসি তে ক্যামব্রিয়ান স্কুল অ্যান্ড কলেজের কমার্স বিভাগ থেকে জিপিএ ৪.৬৭ নিয়ে পাশ করেছেন সংগীতশিল্পী পড়শী।
তিনি বলেন, ‘আমি ভাবতেও পারিনি এতো ভালো ফলাফল হবে। আমি খুবই খুশি। ইচ্ছা আছে বেসরকারি বিশ্ববিদ্যালয়ে পড়ার।’
এছাড়া ‘ঐশী এক্সপ্রেস’ অ্যালবাম দিয়ে সাড়া ফেলে দেয়া আরেক সংগীতশিল্পী ঐশী। তিনি নোয়াখালী গভঃ কলেজ থেকে বিজ্ঞান বিষয়ে জিপিএ ৫ পেয়ে খুবই খুশি।
তিনি প্রিয়.কমকে জানান, ‘আমি এবং আমার পরিবার খুবই খুশি আমার রেজাল্টে। সত্যি বলতে এইবারের রেজাল্ট একটু খারাপ হয়েছে সাড়া বাংলাদেশে। তাঁর মধ্যে আমি জিপিএ ৫ পেয়েছি এতে দারুণ খুশি।’
তিনি আরও বলেন, ‘এখন ভার্সিটির জন্য ভর্তি কোচিং করছি। এখন ভালো কোন ভার্সিটিতে ভালো বিষয় নিয়ে পড়াশুনা করতে চাই।’