• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০১:৫২ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

দিনাজপুর শিক্ষাবোর্ডে হলিল্যান্ড কলেজ এবারেও শীর্ষে

02মাহবুবুল হক খান, দিনাজপুর: দিনাজপুর শিক্ষাবোর্ডের অধীনে অনুষ্ঠিত ২০১৫ সালের এইচএসসি পরীক্ষায় হলিল্যান্ড কলেজ-দিনাজপুর এবারেও শীর্ষ স্থান অধিকার করেছে। এই কলেজ থেকে দ্বিতীয়বারের মত ১৪১ জন পরীক্ষার্থী এইচএসসি পরীক্ষায় অংশগ্রহন করে শতভাগ পরীক্ষার্থী উত্তীর্ণ হয়। এর মধ্যে ৩৯ জন জিপিএ-৫ পেয়েছে।
দিনাজপুর জেলা শহরের বিশ্ব রোডে অবস্থিত হলিল্যান্ড কলেজটি ২০১২ সালে প্রতিষ্ঠা করা হয়। কলেজ প্রতিষ্ঠার পর এই দ্বিতীয়বার এইচএসসি পরীক্ষায় অংশগ্রহন করে। প্রথমবার অংশগ্রহন করে দিনাজপুর শিক্ষাবোর্ডে তৃতীয় স্থান অধিকারের গৌরব অর্জন করে কলেজটি। হলিল্যান্ড কলেজ দিনাজপুর তথা উত্তরবঙ্গের প্রথম প্রযুক্তি নির্ভর ডিজিটাল কলেজ।
ভাল ফলাফল অর্জনের কারণ হিসেবে হলিল্যান্ড কলেজের অধ্যক্ষ মাসুদ আহমেদ হায়দার প্রথমে আল্লাহর প্রতি কৃতজ্ঞতা জানিয়ে বলেন, হলিল্যান্ড কলেজ উত্তবঙ্গের একমাত্র আধুনিক প্রযুক্তি নির্ভর ডিজিটাল কলেজ। ভাল ফলাফলের পিছনে শিক্ষকদের নিষ্ঠা ও আন্তরিকতা, ছাত্র-ছাত্রীদের ও নিয়মিত অনুশীলন কাজ করেছে।
03মাসুদ হায়দার বলেন, এ কলেজের শিক্ষার্থীদের কোন প্রাইভেট পড়তে হয় না। ক্লাশের পড়া ক্লাশেই শিখানোর ব্যবস্থা করা হয়। এ কলেজের শিক্ষার্থীদের শ্রেণি কক্ষে পাঠদানে মাল্টিমিডিয়া প্রজেক্টর, হোয়াইট বোর্ড, ইন্টারনেট ইত্যাদি আধুনিক শিক্ষা উপকরণ ব্যবহার করা হয়। এছাড়া লেকচার, পার্টিসেপটরি ও গ্রুপ ডিসকাশন পদ্ধতিতে পাঠদান ও বিজ্ঞান শাখার শিক্ষার্থীদের জন্য নিয়মিত ব্যবহারিক ক্লাশের ব্যবস্থা ও অনলাইন কম্পিউটার ল্যাব এবং লাইব্রেরিতে ইন্টারনেটের মাধ্যমে দেশ-বিদেশের বিষয় ভিত্তিক প্রয়োজনীয় জ্ঞান ও তথ্য সরবরাহ করা হয়। শিক্ষার্থীদের শারিরীক ও মানসিক সষ্ঠু বিকাশের জন্য নিয়মিত খেলা-ধুলা ও সাংস্কৃতিক চর্চার ব্যবস্থা রয়েছে। বিনোদনের জন্য ফিল্ম ক্লাবসহ মোট ছয়টি ক্লাবের মাধ্যমে এসমস্ত কার্যক্রম পরিচালনা করা হয়। সর্বোপরি কলেজ পরিচালনা পরিষদের সুষ্ঠু তত্বাবধানে এ কলেজটি মানসম্মত শিক্ষা নিশ্চিত করে থাকে।
উল্লেখ্য, হলিল্যান্ড কলেজে বর্তমানে অধ্যক্ষসহ শিক্ষক ৩৩ জন যোগ্যতা সম্পন্ন প্রশিক্ষিত, দক্ষ ও অভিজ্ঞ শিক্ষকমন্ডলী পাঠদান করছেন। এবারের এইচএসসি পরীক্ষায় দিনাজপুর শিক্ষাবোর্ডে শীর্ষ স্থান অর্জন করেছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ