মাহবুবুল হক খান, দিনাজপুর : দিনাজপুর শিক্ষা বোর্ডের অধীনে অনুষ্ঠিত ২০১৫ সালের এইচএসসি পরীক্ষায় শতভাগ উত্তীর্ণের তালিকায় রয়েছে ২২টি কলেজ।
২২টি কলেজের মধ্যে রয়েছে রংপুর ক্যান্ট. পাবলিক স্কুল এন্ড কলেজ। এই কলেজের উত্তীর্ণ হওয়া ৮৯০ জন পরীক্ষার্থীর মধ্যে ৫৬০ জন জিপিএ ৫ পেয়েছে, রংপুর পুলিশ লাইনস স্কুল এন্ড কলেজের ৪৯৩ জনের মধ্যে ২৮০ জন জিপিএ ৫, দিনাজপুরের পার্বতীপুর ক্যান্ট পাবলিক স্কুল এন্ড কলেজের ৩২০ জনের মধ্যে ৬৬ জন জিপিএ ৫, রংপুর কলেজিয়েট স্কুল এন্ড কলেজের ২৬৮ জনের মধ্যে ৮১ জন জিপিএ ৫, দিনাজপুরের হলিল্যান্ড কলেজের ১৪১ জনের মধ্যে ৩৯ জন জিপিএ ৫, রংপুর ক্যাডেট কলেজের ৪৯ জনের সকলেই জিপিএ ৫ পেয়েছেন।
এছাড়া শতভাগ উত্তীর্ণ হয়েছে কিন্তু জিপিএ ৫ পায়নি এমন কলেজ ১৬টি। এগুলো হচ্ছে গাইবান্ধার ফুলছড়ি চান্দুরিয়া মহিলা কলেজ ৪২ জন পরীক্ষার্থী, দিনাজপুরের ঘোড়াঘাট কেসি পাইলট স্কুল এন্ড কলেজ ৩১ জন পরীক্ষার্থী, গাইবান্ধার গোবিন্দগঞ্জ পেয়ারাপুর আইজিএম স্কুল এন্ড কলেজ ২৪ জন পরীক্ষার্থী, দিনাজপুরের বীরগঞ্জের পলাশবাড়ী আদর্শ কলেজ ১৪ জন পরীক্ষার্থী, রংপুরের পীরগঞ্জ আমোদপুর কলেজ ১৩ জন পরীক্ষার্থী, গাইবান্ধার পলাশবাড়ী আমলাগাছী ডিইউ গালস স্কুল এন্ড কলেজ ১৩ জন পরীক্ষার্থী, নীলফামারীর কিশোরগঞ্জ চান্দখানা মডেল কলেজ ৯ জন পরীক্ষার্থী, রংপুর অর্কেডিয়া ইন্টারন্যাশনাল কলেজ ৮ জন পরীক্ষার্থী, রংপুরের পীরগঞ্জ মহিয়সী বেগম রোকেয়া কলেজ ৭ জন পরীক্ষার্থী, গাইবান্ধার ফুলছড়ি উদাখালি মহিলা কলেজ ৭ জন পরীক্ষার্থী, লালমনিরহাটের আদিতমারী সাবেরা খাতুন গার্লস স্কুল এন্ড কলেজ ৭ জন পরীক্ষার্থী, লালমনিরহাটের কালিগঞ্জ সোনারহাট স্কুল এন্ড কলেজ ৫ জন পরীক্ষার্থী, দিনাজপুরের চাঁদগঞ্জ এএসএম বিএল স্কুল এন্ড কলেজ ৪ জন পরীক্ষার্থী, ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী রত্না বগুলাবাড়ী স্কুল এন্ড কলেজ ২ জন পরীক্ষার্থী, রংপুরের বদরগঞ্জ কুতুবপুর উরুন নেসা স্কুল এন্ড কলেজ ১ জন পরীক্ষার্থী এবং গাইবান্ধার গোবিন্দগঞ্জ শাহারগাছী মডেল বিএল গার্লস স্কুল এন্ড কলেজ ১ জন পরীক্ষার্থী।
উল্লেখ্য, এই ২২টি কলেজেল মধ্যে একমাত্র কলেজ দিনাজপুর জেলার বীরগঞ্জের পলাশবাড়ী আদর্শ কলেজটি ননএমপিওভূক্ত কলেজ।