• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০২:৩৮ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

নীলফামারীতে কৃষক হত্যা মামলায় ৫ জনের যাবজ্জীবন

কারাদন্ডনীলফামারী : নীলফামারীর ডোমার উপজেলায় গোমনাতী ইউনিয়নের সুখীপাড়া গ্রামের কৃষক লুৎফর রহমান(৫০) হত্যা মামলায় পাঁচজনকে যাবজ্জীবন সশ্রম কারাদন্ড দিয়েছে আদালত।

আজ বুধবার দুপুর ১টার দিকে অতিরিক্ত জেলা ও দায়রা জজ মো. মাহাবুল আলম এ রায় দেন।

সাজাপ্রাপ্ত আসামীরা হলেন একই গ্রামের সামছুদ্দিন(৬০) রফিকুল ইসলাম(৩৫),ফজলার রহমান(৫০),আশরাফ আলী(৪০) ও বিশাদু মাহমুদ(৫০)। এ সময় আসামীরা আদালতে হাজির ছিলেন। ওই রায়ের পাশাপাশি এই ৫ ব্যাক্তির প্রত্যেককে আরো ১০ হাজার টাকা করে জরিমানা অনাদায়ে ৬ মাস করে সাজা প্রদান করা হয়েছে।

মামলার সংক্ষিপ্ত বিবরনীতে জানা গেছে জমিজমা বিরোধকে কেন্দ্র করে ২০০৮ সালের ১৫ ফেব্রুয়ারী রাতে ডোমারের আমবাড়ি বাজার থেকে ধরে নিয়ে গিয়ে আসামীরা পরিকল্পিতভাবে কৃষক লুৎফর রহমান কে হত্যা করে এবং পার্শ্ববর্তী ডিমলা উপজেলার দক্ষিন বালাপাড়া গ্রামের একটি পুকুর পাড়ে ফেলে রাখে। এ ঘটনায় হত্যার শিকার কৃষক লুৎফর রহমানের স্ত্রী আম্বিয়া খাতুন বাদী হয়ে ঘটনার পরদিন ১৬ ফেব্রুয়ারী ডিমলা থানায় একটি হত্যা মামলা দায়ের করে।

দীর্ঘ শুনানি ও স্বাক্ষীদের স্বাক্ষ্য প্রমানে আদালত ওই ৫ আসামীদের বিরুদ্ধে উক্ত সাজা প্রদান করেন বলে নিশ্চিত করেন উক্ত আদালতের রাষ্ট্রপক্ষের এপিপি এ্যাডঃ জামিল আহমেদ ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ