নীলফামারী : নীলফামারী পৌরশহরের বাড়াইপাড়া মহল্লা থেকে আজ বুধবার সকালে মনছুর আলী(৫৫) নামের এক রিক্সা চালকের লাশ উদ্ধার করেছে পুলিশ। গলায় ফাঁস লাগানো একটি গাছে ওই রিক্সা চালকের লাশ ঝুলন্ত অবস্থায় পাওয়া যায়। নিহত রিক্সাচালক জেলা শহরের পৌর এলাকার মাছুয়াপাড়া মহল্লার মৃত ওমর আলীর ছেলে।
রিক্সাচালকের স্ত্রী নুরজাহান বেগম জানান মঙ্গলবার রাতে তারা স্বামী স্ত্রী খাওয়া দাওয়ার পর ঘুমিয়ে পড়েন। ভোরে তিনি ঘুম থেকে উঠে দেখেন স্বামী বিছানায় নেই। পরে খবর পান তাদের মহল্লার এক কিলোমিটার অদুরে বাড়াইপাড়ায় গলায় ফাঁস লাগা অবস্থায় তার স্বামীর লাশ ঝুলছে। কি কারনে তার স্বামী আত্মহত্যা করেছে তা তিনি বলতে পারেননি।
নীলফামারী থানার ওসি শাহজাহান পাশা ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য জেলার মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় একটি ইউডি মামলা রেকড করা হয়েছে।