• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৩:১১ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

শ্লীলতাহানির শিকার কাজল

কাজলবিনোদন ডেস্ক : বলিউড ও দক্ষিণী সিনেমার জনপ্রিয় অভিনেত্রী কাজল আগারওয়াল ভিড়ের মধ্যে শ্লীলতাহানির শিকার হয়েছেন।

ভারতীয় সংবাদমাধ্যমের খবরে বলা হয়েছে, এই অভিনেত্রীর আপকামিং তামিল সিনেমা পুলি-এর অডিও রিলিজ অনুষ্ঠানে এ ঘটনা ঘটেছে। চেন্নাইয়ে আয়োজিত ওই অনুষ্ঠানে প্রিয় অভিনেত্রীকে একঝলক দেখতে ভক্তদের উপচে পড়া ভিড় ছিল। সেই সময়ই কিছু ব্যক্তি নিরাপত্তারক্ষীদের ঠেলে নায়িকার একেবারে সামনে চলে যায়।

কয়েকজন নায়িকার গায়ে হাত দিয়ে শ্লীলতাহানি করার চেষ্টা করে। দর্শকদের এমন ব্যবহারে মেজাজ হারান কাজল। প্রচণ্ড চেঁচামেচি করতে করতেই অনুষ্ঠান থেকে বেরিয়ে যান।

অভিনেত্রীর অভিযোগ, ভিড়ের মধ্যে কে বা কারা তার শ্লীলতাহানির চেষ্টা করছিল। এর আগে কাজলের মতোই তিক্ত অভিজ্ঞতা হয়েছিল অভিনেত্রী নাগমারও। লোকসভা ভোটের আগে মিরাটে একটি জনসভায় একইভাবে শ্লীলতাহানির শিকার হন নাগমা। পুলিশে অভিযোগও জানান নাগমা।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ