• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১১:৩৬ অপরাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

নীলফামারী জেলার শ্রেষ্ঠ শিক্ষিকা ফাতেমা

200সিসি নিউজ: নীলফামারী জেলার শ্রেষ্ঠ শিক্ষিকা হিসেবে নির্বাচিত হয়েছেন সৈয়দপুর ফ্রী আমিন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা ফাতেমা পারভিন। প্রাথমিক বিদ্যালয়ের জেলা পর্যায়ের ২০১৫ সালের জন্য নীলফামারী জেলায় এ শ্রেষ্ঠত্ব অর্জনের ঘোষণা দিয়েছে জুড়ি বোর্ড।

জুড়ি বোর্ডের ঘোষণায় এবারে জেলায় শ্রেষ্ঠ শিক্ষক হিসেবে সদর উপজেলার বাবড়িঝাড় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল রশিদ, শ্রেষ্ঠ শিক্ষিকা সৈয়দপুর ফ্রী আমিন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা ফাতেমা পারভিন, শ্রেষ্ঠ সহকারি উপজেলা শিক্ষা অফিসার সৈয়দপুরের মোশারত জাহান, শ্রেষ্ঠ প্রতিষ্ঠান সদর উপজেলার গুড়গুড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়, শ্রেষ্ঠ সভাপতি সৈয়দপুরের বানিয়াপাড়া আজিজিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি এম ওমর ফারুক, প্রাথমিক শিক্ষা ব্যবস্থায় তদারকির জন্য শ্রেষ্ঠত্ব অর্জন করেছেন কিশোরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা সিদ্দিকুর রহমান, শ্রেষ্ঠ বিদ্যোৎসাহী সৈয়দপুর উপজেলা ক্রীড়া সংস্থার যুগ্ম সাধারণ সম্পাদক জোবায়েদুর রহমান, শ্রেষ্ঠ কাপ শিক্ষক সদর উপজেলার আঙ্গারপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষিকা এলিনা বেগম, শ্রেষ্ঠ কর্মচারি সদর উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসের কম্পিউটার অপারেটর কামরুল হক চৌধুরী, উল্লেখ্যযোগ্য ঝরে পড়া শিক্ষার্থী কমাতে সক্ষমে শ্রেষ্ঠ হয়েছে সদর উপজেলার গোড়গ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয়।

জেলা প্রশাসক জাকীর হোসেনের নেতৃত্বে গঠিত ১৯ সদস্য বিশিষ্ট জুড়ি বোর্ড উল্লেখিত ক্যাটাগরিতে শ্রেষ্ঠত্ব অর্জনকারী ব্যাক্তি ও প্রতিষ্ঠানের তালিকা প্রকাশ করেছেন গত  ৬ আগষ্ট।

বৃহস্পতিবার জুড়ি বোর্ডের সাধারন সম্পাদক জেলা প্রাথমিক শিক্ষা অফিসার দিলীপ কুমার বণিক জানান, জেলা পর্যায়ে শ্রেষ্ঠত্ব অর্জনকারিরা জাতীয় প্রাথমিক শিক্ষক পদক ২০১৫ অর্জনের প্রতিযোগিতায় আগামী ১৮ আগষ্ট বিভাগীয় পর্যায়ে অংশগ্রহণ করবে। সেখানে মনোনীতরা পরবর্তীতে জাতীয় পর্যায়ে অংশগ্রহণ করবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ