• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৫:১১ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

পঞ্চগড়ে বজ্রপাতে স্কুলছাত্রীর মৃত্যু

বজ্রপাতপঞ্চগড়: পঞ্চগড়ে বজ্রপাতে তানিয়া আক্তার (১৭) নামে এক স্কুলছাত্রীর মৃত্যু হয়েছে। এ সময় আহত হয়েছেন তার মা ও বোন।

জেলার বোদা উপজেলার চন্দনবাড়ী গোমস্তাপাড়া এলাকায় শনিবার সকালে এ দুর্ঘটনা ঘটে। মৃত তানিয়া আক্তার চন্দনবাড়ি উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণীর ছাত্রী ছিল।

আহতরা হলেন- তানিয়ার মা লাইলি বেগম ও বোন সাবিনা আক্তার।

পরিবার ও হাসপাতাল সূত্রে জানা গেছে, ওই গ্রামের সালেকুল ইসলামের স্ত্রী লাইলি বেগম তার মেয়ে সাবিনা আক্তার ও তানিয়া আক্তারকে সঙ্গে নিয়ে রান্নাঘরে নাস্তা করছিলেন। সকাল সাড়ে ১০টার দিকে হাল্কা বৃষ্টি পড়ছিল। এ সময় বজ্রপাতের ঘটনা ঘটে। পরে ঘটনাস্থল থেকে উদ্ধার করে বোদা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘাষণা করেন।

বোদা উপজেলার চন্দনবাড়ী ইউনিয়নের চেয়ারম্যান মোয়াজ্জেম হোসেন বাবুল জানান, বজ্রপাতে এক স্কুলছাত্রীর মৃত্যু হয়েছে। এ ছাড়া আহত তার মা ও বোন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ