• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০২:২২ পূর্বাহ্ন |
শিরোনাম :
“ভালো থেকো আমার না হওয়া মহারানী” চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি জয়পুরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের সক্ষমতা বৃদ্ধিতে দুই দিনব্যাপী কর্মশালা শুরু দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, নিহত বেড়ে ৪ ড্রাম ট্রাকের পেছনে যাত্রীবাহি বাসের ধাক্কা, নিহত ৩ সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার

ছাড়পত্র পেলো সানির মাস্তিজাদে

সানি লিওনবিনোদন ডেস্ক:  অবশেষে সেন্সর বোর্ডের ছাড়পত্র পেলো সানি লিওনের ‘মাস্তিজাদে’। মিলাপ জাভেরি পরিচালিত এই অ্যাডাল্ট কমেডির শুটিং শেষ হয়েছিল গত ডিসেম্বরে। চলতি বছরের মে মাসে ছবিটির মুক্তি পাওয়ার কথা ছিল।
কিন্তু এতদিন সেন্সর বোর্ডের অনুমতির অপেক্ষায় ছিল ছবিটি। অবশেষে ‘এ’ সার্টিফিকেট দিয়ে ছবিটিকে মুক্তির অনুমতি দিল সেন্সর বোর্ড। টুইট করে এ কথা জানিয়েছেন, অভিনেতা রিতেশ দেশমুখ।
প্রীতীশ এবং রঙ্গিতা নন্দী প্রযোজিত এই সিনেমায় সানি ছাড়াও গুরুত্বপূর্ণ ভূমিকায় অভিনয় করেছেন তুষার কাপুর, বীর দাস প্রমুখ। রিতেশকে দেখা যাবে একটি ক্যামিও চরিত্রে।
‘মাস্তিজাদে’র ছাড়পত্র পাওয়ার খবরে উচ্ছ্বসিত সানিও। টুইটারে তাঁর উচ্ছ্বাসের কথা শেয়ার করেছেন নায়িকা।
মে মাসে এই ছবির টিজার মুক্তি পেয়েছিল। তখনই ইউটিউবে হিটের পরিমাণ দেখেই আন্দাজ করা গিয়েছিল যে ছবিটি দর্শকদের পছন্দ হবে।
সানি লিওন ছবিতে দ্বৈত চরিত্রে অভিনয় করেছেন। ‘লায়লা’ এবং ‘লিলি’র ভূমিকায় দেখা যাবে তাঁকে। ট্রেলারে স্বল্পবাসে সানির নাচ মন কেড়েছে দর্শকদের। টিজারের পর এবার ছবিটিও দর্শকদের পছন্দ হবে বলেই আশা করছে টিম ‘মাস্তিজাদে’।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ