সিসি নিউজ: জাতীয় মহিলা সংস্থা, নীলফামারী জেলার চেয়ারম্যান ও আ.লীগ নেত্রী রাবেয়া আলীমের স্বামী নীলফামারীর সৈয়দপুর-কিশোরগঞ্জ আসনের সাবেক সংসদ সদস্য ও আওয়ামীলীগ নেতা আলিম উদ্দিন (৮২) আর নেই। আজ মঙ্গলবার সকাল ৮ টার দিকে সৈয়দপুর শহরের বাবুপাড়ায় নিজ বাসভবনে বার্ধক্যজনিত কারনে ইন্তেকাল করেছেন (ইন্নাইল্লাহে…….রাজিউন)। স্বাধীনতার পরবর্তী সংসদ নির্বাচনে তিনি সংসদ সদস্য হিসেবে নির্বাচিত হয়েছিলেন।