• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০১:১৫ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

রাজশাহীতে ট্রাকের ধাক্কায় ৭ জন নিহত

নিহতরাজশাহী : রাজশাহীর পুঠিয়ায় বালুবাহী ট্রাকের ধাক্কায় যাত্রীবাহী ভ্যানের সাতজন যাত্রী নিহত হয়েছেন।

মঙ্গলবার বিকেল সোয়া ৫টার দিকে পুঠিয়ার মালিপাড়া তেববাড়িয়া এলাকায় এ সড়ক দুর্ঘটনা ঘটে।

নিহতদের মধ্যে দুইজন নারী ও দুইজন শিশু রয়েছে। ভ্যানে থাকা সাতজনের মধ্যে সকলেই ঘটনাস্থলেই নিহত হয়েছেন। নিহতরা হলেন পুঠিয়ার দাসমাড়িয়া এলাকার বিমল ঠাকুরের স্ত্রী সুমি (২৮), ছেলে রুদ্র (৫), নিহত সুমির ভাইয়ের মেয়ে পূজা (১০), বিদ্যুৎ (৩৫), বিদ্যুতের স্ত্রী বৃষ্টি (২৫)। অন্য দুইজনের নাম জানা যায়নি।

পুঠিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি-তদন্ত) হাফিজুর রহমান হতাহতের বিষয়টি নিশ্চিত করেছেন।

এদিকে এ ঘটনায় ক্ষুব্ধ হয়ে স্থানীয় জনতা ট্রাকটিকে আটক করে তাতে আগুন ধরিয়ে দিয়েছে। এনিয়ে ওই এলাকায় ব্যাপক উত্তেজনা বিরাজ করছে। পরে খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে গেলেও ক্ষুব্ধ জনতার রোষাণলে পড়ে তারাও জ্বলন্ত ট্রাকটির কাছে পৌঁছাতে পারেন নি।

প্রায় আধাঘণ্টা পরে তাহেরপুর পুলিশ ফাঁড়ির সদস্যরা ঘটনাস্থলে গেলে পরিস্থিতি একটু শান্ত হয়। এরপর ফায়ার সার্ভিসের সদস্যরা ট্রাকটির আগুন নিয়ন্ত্রণে আনে। তবে তার আগেই অধিকাংশ পুড়ে যায়।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, মঙ্গলবার বিকেলে বালুবাহী ট্রাকটি তাহেরপুরের উদ্দেশে যাচ্ছিল। এসময়  ট্রাকটি যাত্রীবাহী ভ্যানকে ধাক্কা দিলে ভ্যানের ছয়জন যাত্রী ঘটনাস্থলে নিহত হন। তাদের লাশ রাস্তার ওপর ছিটকে পড়ে। এসময় স্থানীয়রা দ্রুত ট্রাকটি ধাওয়া করে সেটি আটক করে। এরপর তাতে আগুন ধরিয়ে দেয়।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ